1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

দোকানে মূল্য তালিকা না থাকলে কঠোর ব্যবস্থা : ইউএনও ইশতিয়াক

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ বলেছেন, কেউ অতিরিক্ত মূল্য আদায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দোকানে অবশ্যই মূল্য তালিকা ঝুলাতে হবে। আপনি অতিরিক্ত দাম নিয়ে ভাবছেন লাভ হচ্ছে তা নয়, আপনি একটি পন্য বিক্রি করে লাভ করছেন কিন্তু আপনাকেও পরিবারের জন্য বাকি সকল পন্য বেশী দামে কিনতে হচ্ছে। তাই অতিমুনাফার চিন্তা বাদ দিন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে আড়াইহাজার উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত এক সভায় ব্যবসায়ীদের উদ্দেশ্যে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমি খাদ্য অফিসারকে একস্ট্রা ডিউটির অনুরোধ করবো। প্রতিদিন কোন পন্যের কী মূল্য সেটা আপনারা আমাকে জানাবেন। যে পন্যগুলো মানুষ প্রতিনিয়ত কিনছেন সেগুলোর একটি চার্ট করুন। আমি দেখবে এগুলো বেশি বাড়ছে কীনা। সেখানে রমজানের আগের এবং এখনকার দাম থাকবে। যদি কোথায় দাম বেশি উঠানামা করে আমরা গিয়ে আড়ৎ এ দেখবো, সেখানে পাকা রশিদও আমরা চেক করবো। দুধের দাম ৭০ টাকা থেকে ১০০ টাকা কীভাবে হল। ভুসির দাম পরিবহন খরচ কোনটাই তো বাড়েনি। যে লোক রমজান আসায় ৭০ টাকার দুধ ১০০ টাকা করে দিল তার কী রোজা হবে বলেন। ২০/৩০ টাকা বেশি লাভ করতে পারে তবে দ্বিগুণ দামে কীভাবে বিক্রি করে তারা। তিনি আরো বলেন, আমাদের রেশিও করা আছে৷ এক কেজি মাংসের সাথে আড়াইশ গ্রাম চর্বি ও হাড় দেয়া হয়। তারপরেও তো চার ভাগের এক ভাগ হয়ে যায়। এভাবে মানুষকে দিবেন না। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, পৌর কাউন্সিলর জাকির হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় আড়াইহাজার উপজেলা বিভিন্ন বাজারের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park