মুন্সীগঞ্জের লৌহজং থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা সহ শাওন মুন্সী (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০) জুন) বিকেল উপজেলার হলদিয়া ইউনিয়নের মৌছামান্দ্রা এলাকার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছ। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ