1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬

মুন্সীগঞ্জে গৌরগঞ্জ-ডহরী-তালতলা খাল দিয়ে বালু বাহনকারী জলযান বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন৷ রবিবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা মিটিংয়ে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়৷

আজ সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০টায় লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
ইউএনও ফারজানা ববি মিতুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, মাওয়া নৌ পুলিশের এস আই জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. বোরহান মিয়া, বাল্কহেড শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, গাঁওদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহ আলম শিকদার, খিদিরপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আরিফুজ্জামান হাওলাদার লাভলু, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মাসুূদ খান, বক্তব্য রাখেন লৌহজং প্রেসক্লাবের সভাপতি মো. শওকত হোসেন, গাঁওদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান টিটু শিকদার, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোশারফ হোসেন বেপারী, কলমা ইউনিয়নের ইউপি সদস্য হামিদ চাকলাদার লাট্টু, প্রমুখ।
এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, নায়ের,প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন৷
বৈঠকে (ইউএনও) ফারজানা ববি মিতু জানান, রোববার জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটি মিটিংয়ে ডহরি-তালতলা খালে বাল্কহেড চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়৷ ইউএনও বলেন একটি চক্র চাঁদার বিনিময় খালে বাল্কহেড চলাচল করতে সহায়তায় করছে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। বাল্কহেড চলাচল খালের দুই তীরে ভাঙ্গন শুরু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ নিয়ে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।
জেলা প্রশাসনের নির্দেশে এখন থেকে ডহরি-তালতলা খালে অবৈধ বাল্কহেড চলাচল বন্ধে পুলিশ, নৌপুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকায়বাসী যৌথভাবে কাজ করবে।
বাল্কহেড মালিক সমিতির সেক্রেটার মো. বোরহান মিয়া চাঁদাবাজির বিষয়টি স্বীকার করে বলেন এসব চক্র প্রতি বাল্কহেড থেকে ৩ হাজার টাকা পর্যন্ত নেয়া হচ্ছে।
উল্লেখ্য- গত ২০২৩ সালের ৫ আগষ্ট রাতে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় একটি বাল্কহেড পিকনিকের একটি ট্রলারকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি সাথে সাথে ডুবে যায়। এ দুর্ঘটনায় ৪৬ জন যাত্রীর মধ্যে নারী-শিশু সহ ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর পরে টঙ্গীবাড়ী উপজেলার হাসাইলের কাছে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ৪০ যাত্রী নিয়ে খেয়া নৌকা ডুবির ঘটনায় নারী শিশু জনপ্রতিনিধি ব্যাবয়ায়ীসহ ৪ জনের মরদেহ উদ্ধার করে৷
এছাড়াও এই খালে বাল্কহেড চলাচলের কারনে পিকনিকের ট্রলার ও খেয়া খেয়া পারাপার সহ বিভিন্ন দুর্ঘটনায় এ পর্যন্ত ৩০ জনের মত প্রাণহানি হয়েছে। বাল্কহেড চলাচলের কারনে খালের দুই পাড়ের ভাঙন দেখা দিয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন এ খালে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা করলেও চাঁদাবাজদের সহযোগিতা আবারো বাল্কহেড চলাচল শুরু হয়েছে।
নিয়ম-নীতির তোয়াক্কা না করে বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়ানো এই বাল্কহেডর কারণে এ খালের পাড় ভাঙ্গন ও মৃত্যুপুরিতে পরিণত হয়েছে৷##

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park