1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের ঈদুল আযহার শুভেচ্ছা এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদলের পক্ষ থেকে সাধারন সম্পাদক ফয়সালের ঈদুল আযহার শুভেচ্ছা নারায়ণগঞ্জবাসীকে জেলা বিএনপি’র সদস্য অকিল ভুইয়ার ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে বিএনপি’র প্রার্থী মান্নান বিজয়ে শুকরিয়া আদায়ে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের দোয়া অনুষ্ঠিত

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সর্বোচ্চ ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়ে বিজয়ী হওয়ায় শুকরিয়া আদায়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের ভারপ্রাপ্ত আহবায়ক সামসুদ্দিন মিয়া।


গতকাল ১৩ ফেব্রুয়ারী শুক্রবার জুম্মার নামাজের পর নাসিক ৮নং ওয়ার্ডস্থ তাতখানা বায়তুল আমান জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সাধারন সম্পাদক নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক জাহাঙ্গির হোসেন স্বাধীন, বিএনপি নেতা আলী আহম্মদ মোল্লা, নাসিক ৮নং ওয়ার্ড শ্রমিকদলের আহবায়ক শাহীন প্রধান, সদস্য সচিব শামীম, যুগ্ন-আহবায়ক শহীদুল্লাহ, মকবুল হোসেন, তোফাজ্জল হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাও: মনিরুল ইসলাম চাদপুরী।

দোয়া অনুষ্ঠানে, নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থী মান্নান বিপুল ভোট পেয়ে নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর দরবারে শুরকিয়ার আদায় করা হয়। বিশেষ করে তাতখানা মহিলা কেন্দ্রে শ্রমিকদলের আহবায়ক সামসুদ্দিন মিয়ার দায়িত্ব সঠিকভাবে পালনের ফলে এই কেন্দ্রে বিএনপি জয়লাভ করেন। কিন্তু গত সময়ে এই আসনে বিএনপি পাশ করতে পারেনি। তাই মহান আল্লাহর দরবারে বার বার শুকরিয়া আদায় করেন। সেই সাথে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করা হয়। দোয়া করা হয় মরহুম জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জন্য। দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে মিস্টি বিতরন করা হয়। উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯৩ হাজার ৩৪৬ জন। তাদের মধ্যে ৫৭ দশমিক ৪১ শতাংশ অর্থাৎ ৩ লাখ ৪০ হাজার ৬১৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৩ লাখ ৩২ হাজার ৮৫২ ভোট বৈধ এবং ৭ হাজার ৭৬৪ ভোট বাতিল হয়। এ আসনে আজহারুল ইসলাম মান্নান ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়ে বিজয়ী হন।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park