1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

পদ্মা ও মেঘনা ডিপোতে জ¦ালানী প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামের আকস্মিক পরিদর্শন ## স্বাগত জানান জেলা বিএনপি’র সদস্য অকিল ভুইয়া

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত গোদনাইল বার্মাশীলস্থ পদ্মা ও এসও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ডিপোতে আকস্মিক পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টায় গোদনাইল বার্মাশীলস্থ পদ্মা ডিপোতে পৌছান। এসময় প্রতিমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ঢাকা বিভাগীয় ট্যাংকলরী মালিক সমিতির সভাপতি অকিল উদ্দিন ভুইয়া। পদ্মা ডিপো জ¦ালানী বিষয়ে প্রতিমন্ত্রী বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে জ্বালানি তেল সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সরবরাহ প্রক্রিয়ায় কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতা রয়েছে কি না তা জানতে চান প্রতিমন্ত্রী। একই সঙ্গে জ্বালানি তেলের অবৈধ লেনদেন বন্ধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, চোরাইভাবে জ্বালানি তেল সরবরাহ, ক্রয়-বিক্রয় কিংবা মজুদের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় জেলা বিএনপি’র সদস্য অকিল উদ্দিন ভুইয়া জ¦ালানী তেল সংকট মোকাবিলায় সরকারের ভুমিকার প্রশংসা করেন এবং প্রতিমন্ত্রীর গোদনাই পদ্মা ডিপোতে পরিদর্শনে স্বাগত জানান। সরকারের সুনাম রক্ষায় স্থানীয় বিএনপি নেতারা যানজট নিরসনে এবং সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে বলে অকিল ভুইয়া প্রতিমন্ত্রীকে আশ^স্ত করেন। পরে ১১টা ৩৫ মিনিটে তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও এলাকায় অবস্থিত ডিপোতে পৌঁছান। এ সময় তিনি ডিপোর সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ঢাকা বিভাগীয় ট্যাংকলরী মালিক সমিতির সভাপতি অকিল উদ্দিন ভুইয়া সাংবাদিকদের জানান, প্রতিমন্ত্রী আকস্মিকভাবে গোদনাইল পদ্মা ডিপো পরিদর্শন করেন। কারন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানের তেল সরবরাহ করা হয়। প্রতিমন্ত্রী জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এবং খুব শীঘ্রই জ¦ালানী তেন সরবরাহে সরকারের বেধে দেয়া কোটা পদ্বতি তুলে নেয়া হবে বলে ব্যবসায়ীদের আশ^স্ত করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park