1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের ঈদুল আযহার শুভেচ্ছা এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদলের পক্ষ থেকে সাধারন সম্পাদক ফয়সালের ঈদুল আযহার শুভেচ্ছা নারায়ণগঞ্জবাসীকে জেলা বিএনপি’র সদস্য অকিল ভুইয়ার ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন

সাংবাদিক এম আখতার হোসেনের পিতা আব্দুস সোবহান মিয়ার ২৩ তম মৃত্যু বার্ষিকী আজ

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

আজ ১ ফাল্গুন, ১৪৩২বাংলা, ১৪ ফেব্রুয়ারী -২০২৬ খ্রিঃ, শনিবার শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান আব্দুস সোবহান এন্ড আরফাতুন্নেসা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, বাংলাদেশ প্রকাশক সম্পাদক পরিষদ ও জাতীয় গবেষণা ধর্মী প্রতিষ্ঠান সাধনা সংসদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য এবং নারায়ণগঞ্জ সাংবাদিক উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক ও সাংবাদিক এম আখতার হোসেনের পিতা মরহুম আব্দুস সোবহান মিয়ার ২৩ তম মৃত্যু বার্ষিকী। মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাংবাদিক এম আখতার হোসেনের পিতা মাতার নামে ২০১৬ সালে গড়া শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান আব্দুস সোবহান এন্ড আরফাতুন্নেসা ফাউন্ডেশন (সোআফ) এর উদ্যোগে দিনব্যাপী বিস্তারিত অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। এসকল অনুষ্ঠানে রয়েছে সকালে উত্তর লক্ষন খোলা মদিনাতুল উলুম মাহ্ মুদিয়া মাদ্রাসায় পবিত্র কোরআন খতম, মরহুমের কবর জিয়ারত, বাদ যোহর মরহুম আব্দুস সোবহান মিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট লেখক ও সাংবাদিক এম আখতার হোসেনের বর্তমান বাসভবন ১৭৫/১ উত্তর লক্ষন খোলা, অমি অহনা হাউজ, নাসিক ২৫ নং ওয়ার্ড, বন্দর, নারায়ণগঞ্জে মিলাদ মাহ্ফিল দোয়া ও তবারক বিতরণ ।বিঃদ্রঃ ২০০৩ সালের ১ ফাল্গুন সাংবাদিক এম আখতার হোসেনের পিতা আব্দুস সোবহান মিয়া ইন্তেকাল করিলে সাংবাদিক এম আখতার হোসেন তাঁর পিতা মাতার নামে শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান আব্দুস সোবহান এন্ড আরফাতুন্নেসা ফাউন্ডেশন নামে প্রতিষ্ঠানটি গড়ার প্রত্যাশা করেন এবং সকলের মাঝে প্রকাশ না করে গোপন রাখেন। পরবর্তী ২০১৬ সালের ২৩ নভেম্বর এম আখতার হোসেনের মা বেগম আরফাতুন্নেসা ইন্তেকাল করিলে ৪ দিনপর কুলখানি অনুষ্ঠানে সামাজিক এই প্রতিষ্ঠান আব্দুস সোবহান এন্ড আরফাতুন্নেসা ফাউন্ডেশন(সোআফ) এর আত্মপ্রকাশ করেন এবং সামাজিক ভাবে কাজ করতে শুরু করেন। বর্তমানে প্রতিষ্ঠানটির সভাপতি হলেন প্রতিষ্ঠানটির প্রধান প্রতিষ্ঠাতা মরহুম আব্দুস সোবহান মিয়া ও বেগম আরফাতুন্নেসার সর্বকনিষ্ঠ পুত্র বিশিষ্ট লেখক ও সাংবাদিক এম আখতার হোসেন, সিনিয়র সহ-সভাপতি হলেন মরহুমের সেঝ মেয়ে মাসুদা আহাম্মেদ, সাধারণ সম্পাদক হলেন মরহুমের পুত্র বঁধু সাইফুন্নাহার আখতার মনি, ৭ সদস্যের পরিচালনা কমিটিতে অন্যান্য পদে মরহুম মরহুমার পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park