1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

আদমজী বিহারী কলোনীতে ধানের শীষের উঠান বৈঠক// মহানগর শ্রমিকদল নেতা আসলামের নেতৃত্বে বিএনপি’র প্রার্থী মান্নানকে বিপুল ভোটে বিজয়ী করার প্রতিশ্রুতি

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

গতকাল শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী বিহারী কলোনীতে নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে বিপুল ভোটে বিজয়ী করার প্রতিশ্রুতি দিয়েছেন বিহারী কলোনীতে বসবাসরত সকল বাসিন্দারা। নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি শামীম এবং প্রচার সাধারন সম্পাদক আকরামের আয়োজনে বিহারী কলোনী বালুর মাঠে মান্নানের পক্ষে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠক সফল করতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে অংশগ্রহন করেন। মিছিলে নারী পুরুষসহ বিভিন্ন শ্রেনি পেশা মানুষ উপস্থিত হয়ে ধানের শীষেে শ্লোগান দিতে থাকেন।

সকলে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদল সংগ্রামী আহবায়ক এসএম আসলামের নেতৃত্বে নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানকে নাসিক ৬নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে বিজয়ী করার  আশ্বাস  প্রদান করেন। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সুযোগ্য সন্তান জেলা যুবদলের যুগ্ন আহবায়ক খায়রুল ইসলাম সজিব। উঠান বৈধকে সভাপতিত্ব করেন বিহারী কলোনীর চেয়ারম্যান লিয়াকত হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদল সংগ্রামী আহবায়ক রাজপথের পরীক্ষিত নেতা এসএম আসলাম। এছাড়াও উপস্থিত ছিলেনম নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি শামীম, সহ-সাধারন সম্পাদক আকরাম প্রধান, হাবিব মন্ডল, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক শরীফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মিয়া, কোষাধক্ষ্য শাহ-আলম, বিএনপি নেতা সোনামিয়া বাজার সেলিম, ৬নং ওয়ার্ড শ্রমিক দল সহ-সভাপতি আসিফ। এছাড়া রয়েছেন সহিদ, ইমরান, মুন্না, শাহ-আলম, রাজাসহ আরো অনেকে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park