নাসিক ৮নং ওয়ার্ডস্থ গোদনাইল চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি মাসুম প্রধানসহ ওয়ার্ড বিএনপি’র বিভিন্ন নেতাদের নামে ফেক আইডি দিয়ে একের পর এক মিথ্যে অপপ্রচারে সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি ও ব্যবসায়ী এসোসিয়েশনের নেতারা। তারা ফেক আইডি সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজের মিথ্যে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন এবং সভা করেছেন। গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের নেতারা তাদের কার্যালয়ে সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ নামে ফেক আইডির বিরুদ্ধে এবং একই দিন বিকেলে নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র নেতারা চৌধুরীবাড়ীস্থ একটি চাইনিজ রেষ্টুরেন্টে সভায় ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ ভিত্তিহীন অপপ্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি ও বিএনপি নেতা মোঃ মাসুম প্রধান বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১৪ বছর নানা টালবাহানা শেষে গত ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অত্যন্ত আনন্দঘন পরিবেশে চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ব্যবসায়ী ভাইয়েরা আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি ব্যবসায়ীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছি, যা বর্তমানে দৃশ্যমান।” রাজনৈতিক পরিচয় ও ব্যবসার স্বচ্ছতা নিয়ে তিনি বলেন, “আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সাধারণ কর্মী। দলের আদর্শ ও তারেক রহমানের নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে মানুষের সেবা ও রাজনীতি করছি। রাজনীতির পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য আমি সৎভাবে ব্যবসা করি। কিন্তু একটি মহল নোংরা রাজনীতি ও প্রতিপক্ষ হিসেবে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ নামের একটি ফেসবুক পেজ ও ফেক আইডি থেকে চাঁদাবাজির মিথ্যা প্রপাগাণ্ডা চালাচ্ছে।” তিনি আরও বলেন, “গার্মেন্টসের জুট ব্যবসার বিষয়ে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি একজন ব্যবসায়ী হিসেবে বৈধভাবে মালামাল ক্রয়-বিক্রয় করি। আমার নামে কোনো ভাউচার বা জোরপূর্বক অর্থ আদায়ের কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। আমি বিশ্বাস করি, সাংবাদিকতা জাতির বিবেক। তাই কোনো ভিত্তিহীন সংবাদ প্রকাশের আগে সত্যতা যাচাই ও বস্তুনিষ্ঠ অনুসন্ধানের জন্য আমি সংশ্লিষ্ট সাংবাদিকবৃন্দের প্রতি অনুরোধ জানাচ্ছি।” অপরদিকে বিকেলে নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র আলোচনা সভায় বিএনপি নেতা ও চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি মাসুম প্রধানসহ নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র নেতাদের নামে সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ নামে ফেক আইডি দিয়ে মিথ্যে অপপ্রচারে বিএনপি নেতারা ক্ষোভ প্রকাশ করেন। সভায় উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সাবেক আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু,নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ডিএইচ বাবুল, সহ-সভাপতি নাজিম উদ্দিন মেম্বার, সাধারন সম্পাদক জাহাঙ্গির হোসেন স্বাধীন, মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক শেখ অপু, বিএনপি নেতা মাসুম প্রধান, স্বেচ্ছাসেবকদল নেতা ডালিম প্রধান, যুবদল নেতা মঞ্জুরুল আলম মুছা, সুমনসহ আরো অনেকে। সভায় প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মাশুকুর ইসলাম রাজিবের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ব্যস্ততার কারনে আসতে পারেননি বলে নেতাকর্মীরা জানান। সভায় উপস্থিত বক্তারা ফেক আইড সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করার হুশিয়ারী উচ্চারন করেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ