ট্যাংকলরী মালিক শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান, পদ্মা ডিপো কর্মকর্তাদের অসৌজন্যমুলক আচরন, ঢাকা কুর্মিটোলা ডিপো কর্মকর্তাদের বিভিন্ন দুনীতি, বিভিন্ন পয়েন্টে সার্জেন্টের হয়রানী এবং সিলেটের ট্যাংকলরী ঢাকাতে প্রবেশের প্রতিবাদে জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে গতকাল ২০ জুন শনিবার সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল পদ্মা ডিপো টার্মিনালে জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক মত বিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে।
মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় ট্যাংকলরী মালিক সমিতি কেন্দ্রিয় কমিটির সভাপতি জেলা বিএনপি নেতা অকিল উদ্দিন ভুইয়া। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যাংকলরী অনার্স এসোসিয়েশ কেন্দ্রিয় কমিটির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল। প্রধান অতিথির বক্তব্যে কাবুল বলেন, ট্যাংকলরী মালিক শ্রমিকের যে সকল সমস্যা রয়েছে তা বর্তমান গনতান্ত্রিক সরকারের সাথে আলোচনা করে সমাধান করা হবে। প্রযোজনে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা হবে। কিন্তু হুট করে কোন আন্দোলন সংগ্রম করে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলা যাবেনা। আমাদের উটিত সরকারকে সহযোগীতা করা। এছাড়া যে সকল সসম্যা আমরা নিজেরা সমাধান করতে পারবো তা আমরা সকল সংগঠন একত্রিত হয়ে সমাধান করলে আমাদের ট্যাংকলরী মালিক ও শ্রমিকের কোন সমস্যাই থাকবে না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পেট্রোল পাম্প, ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প অনার্স এসোসিয়েশন কেন্দ্রিয় কািমটির সভাপতি নাজমুল হক। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের মধ্যে কিছু দুস্কৃতি রয়েছেন যারা আমার বিরুদ্ধে কথা কাবুল ভাইয়ের কাছে গিয়ে লাগান আবার কাবুল ভাইয়ের বিরুদ্ধে কথা আমার কাছে এসে লাগান। যার ফলে আমাদের মধ্যে ঐক্য হচ্ছে না। আমাদের মধ্যে ঐক্যে ফাটল দুস্কৃতিকারীদের আগে সায়েস্থা করতে হবে। আমরা যদি সকল সংগঠন একত্রে থাকি তাহলে আমাদের উপর চোখ তুলে কেহ তাকাতে পারবেনা। বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির সভাপতি হাজী আব্দুল মতিন মুন্সী, সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা, বাংলাদেশ পেট্রোল পাম্প, ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প অনার্স এসোসিয়েশন গোদনাইল পদ্মা শাখা কমিটির কার্যকরী সভাপতি আলহাজ¦ সাইজুদ্দিন মাদবর, বাংলাদেশ পেট্রোল পাম্প, ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প অনার্স এসোসিয়েশন গোদনাইল পদ্মা শাখা কমিটির উপদেষ্টা আলহাজ¦ আতিকুর রহমান নান্নু মুন্সী, ঢাকা বিভাগীয় ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন সভাপতি আনোয়ার হোসেন মেহেদী, ঢাকা বিভাগীয় ট্যাংকলরী মালিক সমিতি কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক মিজানুর রহমান, ঢাকা বিভাগীয় ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন সাধারন সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, বাংলাদেশ পেট্রোল পাম্প, ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প অনার্স এসোসিয়েশন গোদনাইল পদ্মা শাখা কমিটির সাধারন সম্পাদক রাজিব হাসান, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল পদ্মা শাখা কমিটির আহবায়ক আলহাজ¦ জাহিদ হোসেন, বাংলাদেশ পেট্রোল পাম্প, ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প অনার্স এসোসিয়েশন গোদনাইল পদ্মা শাখা কমিটির উপদেষ্টা কামাল হোসেন, ঢাকা বিভাগীয় ট্যাংকলরী মালিক সমিতি সহ-সভাপতি মুসলিম উদ্দিন, ঢাকা বিভাগীয় ট্যাংকলরী মালিক সমিতির যুগ্ন-সম্পাদক ইয়ার হোসেন ভুইয়া, বিশিস্ট ব্যবসায়ী শাহজালালসহ আরো অনেকে। অনুষ্টান আয়োজনে সার্বিক সহযোগীতায় ছিলেন ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল পদ্মা শাখার আহবায়ক কমিটির সদস্য শ্রমিকদল নেতা কাজী অকিল আহম্মেদ, মুন্না প্রধান ও হ্নদয়।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ