1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

আড়াইহাজারে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

আড়াইহাজারে শ্বশুরবাড়ি থেকে মো. বেলায়েত হোসেন (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ আগস্ট) দুপুরে গোপালদী পৌরসভার দাইরাদী গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, হত্যা করে লাশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।

নিহত বেলায়েত হোসেন আড়াইহাজার মাহমুদপুর ইউনিয়নের গহরদী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, ৩ বছর আগে তার বেলায়েতের সঙ্গে দাইরাদী গ্রামের নাইমের মেয়ে রিতু আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি ছেলে সন্তান জন্ম হয়। এরপর স্বামী বেলায়েত মালোয়েশিয়ায় চলে যায়। ৫ মাস আগে সে মালোয়েশিয়া থেকে ছুটিতে বাড়ি আসে। শুক্রবার (২ জুলাই) বেলায়েত তার স্ত্রীকে নিয়ে মামা শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। ওই খানে থেকে সে শ্বশুরবাড়িতে রাতযাপন করেন।

আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আহসান উল্লাহ বলেন, দাইরাদী গ্রাম থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনরা বলছেন এটি আত্মহত্যা না। তাই ময়নাতদন্তের জন্য লাশকে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park