1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত কেন্দ্রিয় নেতৃবৃন্দের সাথে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল// পদ্মা শাখার ইফতার মাহফিলে ট্যাংকলরী মালিক-শ্রমিকদের মিলন মেলা গলাচিপায় বরিশাইল্ল্যা আরিফ ও রাকিবের ব্যাপক চাদাঁবাজী নাসিক ১৩ নং ওয়ার্ডের ঠিকাদারী প্রতিষ্ঠানের কার্যালয়ে  ইফতার ও দোয়া মাহফিল আনুষ্ঠিত নাসিক প্রশাসক এড. সাখাওয়াতকে কাজী মো: ইসলাম মিয়ার শুভেচ্ছা জেলা পরিষদের প্রশাসক পদে পছন্দের তালিকায় অ্যাড. সরকার হুমায়ূন কবীর নাসিকের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় অ্যাড. সাখাওয়াতকে মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে আহবায়ক এসএম আসলামের শুভেচ্ছা সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা নারায়ণগঞ্জের উদ্যোগে মহান ভাষা দিবসে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি লৌহজংয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এমপি সালাম আজাদের মতবিনিময় সভা না,গঞ্জে ডিপিডিসির ৪ কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, প্রতারণা ও গ্রাহক হয়রানির অভিযোগ মিথ্যা

নাসিক ৬নং ওয়ার্ডে ধানের শীষ প্রার্থী মান্নানের প্রচারনায় ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মিন্টুর যোগদান

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৬নং ওয়ার্ডে ধানের শীষের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী প্রচারনায় মিছিল নিয়ে যোগদান করেছেন আজহারুল ইসলাম মান্নানের সিদ্ধিরগঞ্জ থানা নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য নাসিক ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিন্টু। গতকাল ২ ফেব্রুয়ারী সোমবার নাসিক ৬নং ওয়ার্ডে এবং ১০নং ওয়ার্ডে ধানের শীষ প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী প্রচারনা অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে নাসিক ৬নং ওয়ার্ডে চলে মান্নানের পথ সভা ও মিছিল। পথ সভায় ধানের শীষের মনোনীত প্রার্থী মান্নান উপস্থিত ছিলেন। পথ সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ন আহবায়ক সাবেক ছাত্রনেতা মাশুকুল ইসলাম রাজিব। নির্বাচনী পথসভা জেলা বিএনপি’র কার্যালয় থেকে শুরু হয়ে আদমজী বিহারী কলোনী, সুমিলপাড়া, আইলপাড়া, এসও, বার্মাষ্ট্যান্ড হয়ে নাসিক ১০নং ওয়ার্ডে চলে যায়। নির্বাচনী পথ সভা সফল করতে ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, তাতীদল ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে যোগদান করেন মান্নানের প্রধান পথসভায়। এসময় গোদনাইল এসও এলাকা থেকে যুবদলের নেতাকর্মী নিয়ে মান্নানের নির্বাচনী পথ সভায় যোগদান করেন যুবদল নেতা রুহুল আমিন মিন্টু। এ সময় তিনি বলেন, বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান একজন সৎ ও যোগ্য ব্যক্তি। বিএনপি’র জন্য নিবেদিত প্রাণ। তিনি নির্বাচিত হলে নারায়ণগঞ্জ-৩ আসন সন্ত্রাস, মাদক ও দখলবাজমুক্ত হবে। সিদ্ধিরগঞ্জ ও সোনারগা এলাকার ব্যাপক উন্নয়ন হবে। কলেজ হবে, হাসপাতাল হবে। তাই বিএনপি আজহারুল ইসলাম মান্নানের হাতে উন্নয়নের প্রতিক ধানের শীষ তুলে দিয়েছেন। আমাদের সকলের উচিত ধানের শীষ বিজয়ী করতে নিরলস পরিশ্রম করে যাওয়া। এই আসনে মান্নান ভাইকে বিজয়ী করে দেশের উন্নয়নের আমাদের শরিক হওয়া। আমরা যুবদল আশা করি আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিপুল ভোটে ধানের শীষ তথা মান্নান ভাই বিজয়ী হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park