1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের ঈদুল আযহার শুভেচ্ছা এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদলের পক্ষ থেকে সাধারন সম্পাদক ফয়সালের ঈদুল আযহার শুভেচ্ছা নারায়ণগঞ্জবাসীকে জেলা বিএনপি’র সদস্য অকিল ভুইয়ার ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন

না.গঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে ধানের শীষের প্রার্থী মান্নান বিজয়ী হওয়ায় থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য হীরা শুভেচ্ছা

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সর্বোচ্চ ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়ে বিজয়ী হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া এবং বিজয়ী আজহারুল ইসলাম মান্নানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য খাজা মহিউদ্দিন হীরা। গতকাল গনমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় তিনি এই অভিনন্দন জানান। স্বেচ্ছাসেবকদল নেতা খাজা মহিউদ্দিন হীরা বলেন, আজহারুল ইসলাম মান্নান একজন সৎ ও যোগ্য লোক। তিনি জাতীয়তাবাদী দল বিএনপি;র একজন ত্যাগী নির্যাতিত ও কর্মী বান্ধব নেতা। সিদ্ধিরগঞ্জ ও সোনারগা মানুষের নিকট তার ব্যাপক জনপ্রিয় রয়েছে। বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান যোগ্য হাতেই ধানের শীষ তুলে দিয়েছিলেন। যার ফলে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবকদল শ্রমিকদলের নেতাকর্মীদের কঠোর পরিশ্রমের ফলে এবং সাধারন মানুষের ভোটে তিনি আজ বেসরকারীভাবে এমপি নির্বাচিত হয়েছেন। এজন্য বিজয়ী ধানের শীসের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে স্বেচ্ছাসেবকদল সিদ্ধিরগঞ্জ থানার পক্ষ থেকে অভিনন্দন জানান। পাশাপাশি শুকরিয়া জানান মহান আল্লাহর দারবারে। খাজা মহিউদ্দিন হীরা বলেন, যদি এই আসনে মান্নান ভাই পরাজিত হতো তাহলে সন্ত্রাস, চাদাবাজ ও দখলবাজদের উত্থান হতো। বিএনপি নেতাকর্মীদের পালাতে হতো। কিন্তু আজ বিএনপি’র বিজয় হয়েছে। তিনি বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানান। তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ ও আগামী দিনে দেশ পরিচালনায় সফলতা কামনা করেন। উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯৩ হাজার ৩৪৬ জন। তাদের মধ্যে ৫৭ দশমিক ৪১ শতাংশ অর্থাৎ ৩ লাখ ৪০ হাজার ৬১৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৩ লাখ ৩২ হাজার ৮৫২ ভোট বৈধ এবং ৭ হাজার ৭৬৪ ভোট বাতিল হয়। এ আসনে আজহারুল ইসলাম মান্নান ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়ে বিজয়ী হন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park