1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম

টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অপেক্ষা করে এক কানাডা প্রবাসীর বাড়ি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। দোকানের ভাড়া তোলা নিয়ে প্রবাসীর কেয়ারটেকারকে প্রকাশ্যে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. দেলোয়ার হোসেন শেখ (৬৩) জীবনের নিরাপত্তা চেয়ে মঙ্গলবার (৫ মে) টঙ্গীবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
যার নম্বর-১৮১।
​ অভিযোগ সূত্রে ও খোঁজ নিয়ে জানা গেছে, হাসাইল গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন শেখ দীর্ঘ ২০ বছর যাবৎ কানাডা প্রবাসী আব্দুল হাই মাঝির বাড়ি ও সম্পত্তি দেখাশোনা করছেন। গত ১০ বছর ধরে তিনি কানাডা প্রবাসী আব্দুল হাই মাঝির মালিকানাধীন ‘মাঝি মার্কেট’-এর ভাড়াসহ যাবতীয় বিষয় রক্ষণাবেক্ষণ করে আসছেন। ​গত সোমবার দুপুরে হাসাইল বাজারে আব্দুল হাই মাঝির সরিষার মিলের সামনে দেলোয়ার হোসেন অবস্থান করছিলেন। এ সময় মার্কেটের ভাড়া তোলা ও পূর্ব বিরোধের জের ধরে অভিযুক্ত নাসির মাঝি (আবু কালাম) (৫৫) মোবাইল ফোনে মাধ্যমে এবং মো. সাগর শেখ (৪৫) সরাসরি তাকে বলে এখন থেকে মার্কেটের দোকান ভাড়া নাছির মাঝিকে দেয়ার জন্য দোকানীদের বলে দিতে বাদীকে বলেন। তাদের নিকট ভাড়া দিতে বলে না দেয়ায় বিবাদীরা অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। অভিযুক্তরা তাকে প্রকাশ্যে খুন-জখমের হুমকি দেন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
​ভুক্তভোগী দেলোয়ার হোসেন জানান, দোকান তো আমার না দোকান মালিক তোমার ভাই আব্দুল হাই মাঝির তাকে বলে দিতে বলো আমি কিভাবে বলে দিবো। গত মাসে বিবাদীরা তার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে ভুক্তভোগী জমির মালিক কানাডা প্রবাসী ডক্টর আব্দুল হাই মাঝি (বিজ্ঞানী) মুঠোফোনে জানান, বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আমার সৎ ভাই নাসির মাঝি সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার বাড়ি দখল করে স্থাপনা ও দেয়াল নির্মাণ করেছে। আমার মার্কেট দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছে। আমার কেয়ারটেকারকে হুমকি দিয়ে মার্কেটের ২৫টি দোকানের ভাড়া নাসির মাঝির নিকট বুঝিয়ে দিতে বলে সে রাজি না হওয়ায় তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। তিনি আরও বলেন
গত মার্চে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসাইল মৌজার আর.এস ৬৪ ও ৬৫ নং দাগের তার ক্রয় সূত্রে মালিকানা ১২১ শতক জমি নাসির মাঝি সন্ত্রাসী বাহিনী দিয়ে দখল করে জোরপূর্বক ঘর/ দেয়াল নির্মাণ করছে এবং উল্টো আমার কেয়ারটেকার ও সাধারণ শ্রমিকদের নামে মিথ্যা মামলা দিয়েছে।
আমার মালিকানা বাড়িতে শ্রমিকরা কাজ করছে তাদের নামে পুলিশ কিভাবে মামলা দিয়ে তাদের গ্রেপ্তার করলো এ বিষটি আমি বোধগম্য নয়। তিনি বিষয়টি সুস্থ তদন্ত ও অপরাধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক লোকজন জানায়, বাড়ি দখলে নিয়েছে মামু-ভাগিনা চক্র। আওয়ামীলীগ বা বিএনপি বলেন এরা দুই দলেরই প্রভাবশালী নেতা। নাসির মাঝি আওয়ামী লীগের সময় এই ইউনিয়ন কমিটির অর্থ যোগানদাতা ছিলেন। নাসির মাঝি ১৫ আগষ্টে দিতেন ২টি করে গরু। বর্তমানে তার ভাগিনা নাদিম জামান বিদ্যুৎ ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা। বেশি কিছু বলতে গেলে আমাদের এলাকায় থাকাটা দায় হবে। তাদের হাত উপর মহল পর্যন্ত তাই তাদের এসব কাজে যে প্রতিবাদ করবে সেই বিপদে পরবে। এছাড়া যে থানা পুলিশ করতে যাবে তাদের বিপদে আরোও বারবে। এই মামা-ভাগনে চক্রের মিথ্যা মামলা জেল খেটেছে অনেকে।
এমন মন্তব্যের বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় এলাকায় অনুসন্ধানে গিয়ে জানাযায়, দখলকারীরা ক্ষমতাসিন দলের নাম ভাঙ্গিয়ে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে দাপটের সাথে বিভিন্ন অপরাধ ও অপকর্ম চালিয়ে যাচ্ছে। প্রশাসন সহ নেতৃত্ব স্থানীয় পর্যায়ের সকলেই তাদের অবৈধ আয়ের উৎসের ভাগ পায় বলে তাদের বিরুদ্ধে সকল অভিযোগেই ধামাচাপা পরে যায়। যার ফলে তারা অপরাধ করে ও বহাল তবিয়তে দাপটের সহিত সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এলাকার সাধারন জনগন তাদের বিরুদ্ধে প্রকাশ্যে মূর্খ খুলতে সাহস পায় না। তাদের নির্যাতনের শিকার পরিবার গুলো তাদের ভয় ভীতি ও হুমকির কারনে, প্রাননাশের ভয়ে থানায় অভিযোগ ও মামলা করতে সাহস পায় না ? এছাড়া প্রশাসন এর আগ্রহ ও সহযোগি মনোভাব না থাকায় এসব ঘটনা ধামাচাপা পরে যাচ্ছে। প্রশাসনের পক্ষথেকে পদক্ষেপ না নিলে অপরাধীরা এ ধরনের ঘটনার পূনরাবৃত্তি করতে উৎসাহিত হবে বলে সাধারন জনগন মতামত ব্যক্ত করেন। এলাকাবসি বিষয়টি সুস্থ তদন্ত ও অপরাধি সনাক্তের জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন, এবং আইনের সু-শাসন প্রতিষ্ঠার দাবি জানান। জমি দখলের পর বিভিন্ন টেলিভিশন ও পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের পর অভিযুক্ত নাসির মাঝি ওরফে আবু কালাম পলাতক রয়েছে বলে সূত্রে যানা যায়।
এ বিষয়ে অভিযুক্ত নাসির মাঝি মুঠোফোনে বলেন জমিটি আব্দুল হাই মাঝি জালিয়াতি করে লিখে নিয়েছে সে জমি পাবে না বলার পরে ফোনে লাইন কেটে যায়।
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু (পিপিএম) বলেন, জমিজমা নিয়ে তাদের ভাই ভাইয়ের মধ্যে বিরোধ চলছে। তাদের পারিবারিক ভাবে সমাধানের জন্য বলা হয়েছে।##

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park