চিকিৎসা শেষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ে দোয়া করেছেন নাসিক ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য রুহুল আমীন মিন্টু। গতকাল সন্ধ্যায় যুবদল নেতা মিন্টু এই শুকরিয়া আদায়ে দোয়া করেছেন বলে প্রতিক্রিয়া জানান। এক প্রতিক্রিয়ায় যুবদল নেতা মিন্টু বলেন, আমাদের এমপি কর্মী বান্ধব নেতা আজহারুল ইসলাম মান্নান চিকিৎসার জন্য চায়নায় গেলে আমরা যুবদল নেতারা এমপি মান্নান সাহেবের সুস্থ্যতা কামনায় দোয়া করেছি। আজ তিনি চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন। এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। মহান আল্লাহ যেনো আমাদের এমপি সাহেবকে পূর্ণ সুস্থ্যতা দান করুর। তিনি যেনো আবারো আমাদের মাঝে এসে দেশ ও জনগনের খেদমতে কাজ করে বর্তমান বিএনপি সরকারের সুনাম অক্ষুন্ন রাখতে পারেন মহান আল্লাহর দরবারে সেই দোয়া করি। উল্লেখ্য, চিকিৎসার জন্য চায়নায় যার নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। গত সোমবার (১ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন এমপি মান্নানের পুত্র ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব। সজীব জানান, মাননীয় এমপি মহোদয়ের চিকিৎসার জন্য চায়নার উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা সকলের দোয়া কামনা করছি আল্লাহ তায়ালা যেন আমার বাবাকে সুস্থতা দান করেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ