1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের ঈদুল আযহার শুভেচ্ছা এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদলের পক্ষ থেকে সাধারন সম্পাদক ফয়সালের ঈদুল আযহার শুভেচ্ছা নারায়ণগঞ্জবাসীকে জেলা বিএনপি’র সদস্য অকিল ভুইয়ার ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন

লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ

মো. শওকত হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মঙ্গলবার বঙ্গাব্দ ১৪৩৩ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে। এদিন সকাল সাড়ে নয়টায় উপজেলা প্রশাসনের আয়োজনে লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মাঝপথে লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ে কিছু সময়ের জন্য বিরতি দেয়। সেখানে বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে তরমুজ ও চিড়ামুড়ির মোয়া খাওয়ানো হয়। এরপর শোভাযাত্রাটি পুনরায় শুরু হয়ে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। উপজেলা পরিষদ মিলনাতয়নে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আগত বিপুলসংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য পান্তা ভাতের আয়োজন করা হয়। পান্তাভাতের সাথে ছিল আলুভর্তা, শুকনো মরিচ, ডালের বড়া ও মাছভাজা। এ ছাড়া এতিমখানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের মাঝে ঐতিহ্যবাহী খৈ, মুড়িমুড়কি ও বাতাসা দেওয়া হয়। এদিকে সরকারি লৌহজং কলেজ প্রাঙ্গণে ছিল পহেলা বৈশাখের বিশাল আয়োজন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ। অতিথিদের মাঝে গামছা উপহার দেওয়া হয়। এদিন সকালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহিদুর রহমান শিকদারের নেতৃত্বে কলেজ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মূল সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে ফিরে আসে।##

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park