1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬

মুন্সীগঞ্জের ডহরি-তালতলা খালে চাঁদা দিয়ে চলছে বাল্কহেড শিরোনামে সংবাদ প্রকাশের পর লৌহজং উপজেলা প্রশাসন, মাওয়া নৌ পুলিশ ডহরি-তালতলা খালে যৌথ অভিযান চালিয়ে ৫টি বাল্কহেড ও একটি ড্রেজারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটককৃত ৫টি বাল্কহেডকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা হয়েছে।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা ববি মিতু ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুর রহমান এবং মাওয়া নৌ পুলিশের একটি দল।
লৌহজং উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, সকালে ডহরি-তালতলা খালে অভিযান চালিয়ে ৫টি বাল্কহেড আটক করা হয়। পরে লৌহজং উপজেলা খিদিরপাড়া ইউনিয়নের নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে একটি ড্রেজারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
ইউএনও ফারজানা ববি মিতু বলেন, অভিযানে বাল্কহেড গুলোকে তারা করলে তারা টঙ্গীবাড়ি উপজেলা সীমান্তে ভিড়িয়ে বাল্কহেড স্টাফ পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় ৮নং ওয়ার্ড ইউপি সদস্যর জিম্মায় দিয়ে টঙ্গীবাড়ি ইউএনওকে অবহিত করা হয়। খিদিরপাড়া ইউনিয়নে ড্রেজার চালু অবস্থায় পাওয়া গেলেও সংশ্লিষ্ট ৪-৫ জন পালিয়ে চলে যাওয়ায় মোবাইল কোর্ট করা সম্ভব হয়নি। তবে ড্রেজারসহ আনুষংগিক সকল যন্ত্রপাতি স্থানীয় মেম্বারের জিম্মায় দেয়া হয়েছে। নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
টঙ্গীবাড়ি উপজেলা অফিস সূত্রে জানাযায়, বালিগাও ইউনিয়নের গোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ডহরি-তালতলা খালে নিষেধাজ্ঞা অমান্য করে বাল্কহেড খাল দিয়ে প্রবেশ করে জনদূর্ভোগ সৃষ্টি করার অপরাধে এক লক্ষ আশি হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
উল্লেখ্য:- ডহরি-তালতলা খালে প্রশাসন বাল্কহেড চলাচল নিষিদ্ধ ঘোষণা করলেও চালকদের কাছ থেকে নির্দিষ্ট অংকে চাঁদা নিয়ে কয়েকটি চক্র বাল্কহেড চলাচলে সহায়তা করছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত খালে শত শত বাল্কহেড নিয়মিত চলাচল করছে বলে খালপাড়ের বাসিন্দারা জানিয়েছেন।
গত ২০২৩ সালের ৫ আগষ্ট এই খালে খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবে নারী ও শিশুসহ ১০ জন নিহত হওয়ার পরে প্রশাসন এই খালে বাল্কহেড চলাচলে নিষিদ্ধ ঘোষনা করলেও চাঁদাবাজ চক্র
টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজার এলাকার রাজন মুন্সী, সাজন মুন্সী লৌহজং উপজেলার রুবেল মাদবর, গ্রামের রিপন ওস্তাকার, আনোয়ার ঢালী, আল-আমিন, সুফেল, রাহাত চাকলাদারেরা ১ থেকে ২ হাজার টাকার বিনিময় বাল্কহেড পারাপার করে দিচ্ছে। এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীকে এসব চাঁদাবাজদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park