মহান মে দিবসে ঢাকায় শ্রমিক সমাবেশ করবে কেন্দ্রিয় বিএনপি। মে দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় জনসভাকে সফল করতে বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকায় যাবার প্রস্তুতি নিয়েছে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদল। নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের নেতৃত্ব দিবেন মহানগর শ্রমিকদলের আহবায়ক এসএম আসলাম। নারায়ণগঞ্জ মহানগর থেকে ৪০টি গাড়ী ঢাকার উদ্দেশ্যে ছাড়বে বলে জানা গেছে। যেগুলোতে শ্রমিকদলের নেতাকর্মীরা থাকবেন বলে শ্রমিকদলের নেতারা জানান
আজ ১ মে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে নারায়ণগঞ্জে প্রস্তুতি সভা করেছে মহানগর শ্রমিকদল। নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে ব্যাপক তৎপরতা চালানো হয়েছে। মহানগরের বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীদের নিয়ে সমাবেশে অংশগ্রহণ করবে। এ ব্যাপারে মহানগর শ্রমিকদলের আহবায়ক এসএম আসলাম বলেন, শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই এ জনসভা গুরুত্বপূর্ণ। তাই সমাবেশে বড় ধরনের উপস্থিতি দেখাতে চাই আমরা শ্রমিকদল। অতীতের মতো এবারও তারা উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী নিয়ে সমাবেশে অংশ করবো। ইতোমধ্যে পরিবহন, ব্যানার-ফেস্টুনসহ প্রয়োজনীয় প্রস্তুতিও প্রায় সম্পন্ন হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ