1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের ঈদুল আযহার শুভেচ্ছা এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদলের পক্ষ থেকে সাধারন সম্পাদক ফয়সালের ঈদুল আযহার শুভেচ্ছা নারায়ণগঞ্জবাসীকে জেলা বিএনপি’র সদস্য অকিল ভুইয়ার ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন

নির্বাচনের শেষ মুহূর্তে নারায়ণগঞ্জ-৩ আসনে ভোটারদের আলোচনায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ মার্কার নান্নু মুন্সী

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র দুই দিন বাকী। আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচন। দরজায় কড়া নাড়ছে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গতকাল সোমবার ছিলো প্রচার প্রচারনার শেষ দিন। প্রচারনার শেষ দিনে নারায়ণগঞ্জে ভোটারদের দ্বারে দ্বারে ছুটেছেন প্রার্থীরা। শেষ মুহুর্তের প্রচারণায় মুখর ছিল সদর, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ আড়াইহাজারসহ নির্বাচনী আসনগুলোর পাড়া-মহল্লা। সকাল থেকে গণমিছিল, গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালিয়েছেন তারা। অনেকে রাত পর্যন্তও ছিলেন প্রচারে। নির্বাচনের শেষ মুহূর্তে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে নির্বাচনী মাঠে সরব হয়ে উঠেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী আতিকুর রহমান নান্নু মুন্সি। ইতিমধ্যে তিনি ভোটারদের আলোচনার কেন্দ্র বিন্দুতে অবস্থান করছেন।
নারায়ণগঞ্জ-৩ আসনে নির্বাচনী প্রচারণাও শেষ মূহুর্তে চলছে প্রার্থীদের আলোচনা আর দর কষাকষি। এ আসনে প্রচারণা চালাচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সেই সাথে রয়েছেন বহিষ্কৃত নেতা মুহাম্মদ গিয়াস উদ্দিন। তার সাথে রয়েছেন এ আসনে বিএনপির বহিষ্কৃত প্রবীণ নেতা ও সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম। সেই সাথে মাঠে রয়েছে জামায়াতের ইকবাল হোসেন ভূঁইয়া, গণসংহতি আন্দোলনের অঞ্জন দাস, খেলাফত আন্দোলনের বটগাছ মার্কার আতিকুর রহমান নান্নু মুন্সী, ইসলামী আন্দোলনের গোলাম মসীহ, জনতার দলের আবদুল করিম মুন্সী, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. শাহজাহান, আমার বাংলাদেশ পার্টির আরিফুল ইসলাম ঈগল ও গণঅধিকার পরিষদের মো. ওয়াহিদুর রহমান মিল্কী ট্রাক প্রতীকে লড়ছেন। তবে শেষ মুহূর্তে সিদ্ধিরগঞ্জ-সোনারগা এলাকায় ব্যাপক গন-সংযোগ চালিয়ে ভোটারদের আলোচনায় নান্নু মুন্সীর বটগাছ। এই আসনে গত কয়েকদিন ধরে দিনব্যাপী পথসভা ও নির্বাচনী গণসংযোগ কর্মসূচির মাধ্যমে তিনি বটগাছ মার্কা নিয়ে ভোটারদের দোরগোড়ায় পৌঁছান। দিনভর এই কর্মসূচিতে আতিকুর রহমান নান্নু মুন্সি সরাসরি স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন, শোনেন তাদের সুখ-দুঃখ, সমস্যা ও দীর্ঘদিনের দাবি দাওয়া। রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের কণ্ঠে উঠে আসে জলাবদ্ধতা, বেকারত্ব, মাদক, সন্ত্রাস ও নাগরিক সেবা সংকটের কথা। এসব সমস্যার সমাধানে কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। পথসভাগুলো ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের বিশাল মিছিল র‌্যালীতে যোগ দেয়। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। উৎসবমুখর পরিবেশে পরিণত হয় সিদ্ধিরগঞ্জের বিভিন্ন সড়ক ও অলিগলি। এসময় আতিকুর রহমান নান্নু মুন্সি বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য। এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। সিদ্ধিরগঞ্জের মানুষ আর বঞ্চিত থাকবে না এই প্রতিশ্রুতি নিয়েই আমি মাঠে নেমেছি।স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর একজন প্রার্থীকে এভাবে সরাসরি জনগণের সঙ্গে মিশে কথা বলতে দেখা যাচ্ছে। অনেকেই আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিবর্তনের জন্য এবার তারা যোগ্য নেতৃত্বকেই পাশে চান। উল্লেখ্য, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, নারায়ণগঞ্জ-৩ আসনে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক মাঠ। আর সেই উত্তাপের কেন্দ্রবিন্দুতে এখন চলছে আতিকুর রহমান নান্নু মুন্সির ব্যাপক গণসংযোগ কর্মসূচি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park