মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ রাজিউল মান্তা (২৫) নামে এক যুবকের গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজিউল মান্তা তিনি গোয়ালীমান্দ্রা গ্রামের রাজন মালের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।#
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ