1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের ঈদুল আযহার শুভেচ্ছা এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদলের পক্ষ থেকে সাধারন সম্পাদক ফয়সালের ঈদুল আযহার শুভেচ্ছা নারায়ণগঞ্জবাসীকে জেলা বিএনপি’র সদস্য অকিল ভুইয়ার ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন

আ.লীগের ঘাটি নাসিক ৬নং ওয়ার্ডের সব কেন্দ্রে ধানের শীষের প্রার্থী মান্নানকে বিজয়ী করে // কথা রাখলেন মহানগর শ্রমিকদলের আহবায়ক এসএম আসলাম

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

আ.লীগের ঘাটি হিসেবে পরিচিত নাসিক ৬নং ওয়ার্ডের সবকটি অর্থাৎ ৭টি কেন্দ্রে বিএনপি’র ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী নিজের কথা রাখলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের সংগ্রামী আহবায়ক রাজপথের পরীক্ষিত নেতা এসএম আসলাম। এমনটি বলছেন নাসিক ৬নং ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা।


জানা যায়, সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডের সব কটি কেন্দ্রে বিএনপি পাশ করতে পারেনি। এক মাত্র নাসিক ৬নং ওয়ার্ডের সবকয়টি কেন্দ্রে ধানের শীষের প্রার্থী মান্নান বিজয়ী হয়েছেন। আর এই ওয়ার্ডে সকল কেন্দ্রের সমন্বয়ক ছিলেন মহানগর শ্রমিকদলের আহবায়ক এসএম আসলাম। তিনি এই ওয়ার্ডের সকল কেন্দ্রে বিএনপি প্রার্থীকে বিজয়ী করবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন। সেই লক্ষ্যে বিএনপি নেতাকর্মী, শ্রমিকদল,স্বেচ্ছাসেবকদল, তাতীদল যুবদলের নেতাকর্মীদের কাজ করার আহবান জানান। সেই আহবানে দিনরাত পরিশ্রম করেন নেতাকর্মীরা। কথিত ছিলো, এরা সকলেই গিয়াসউদ্দিনের লোক। আর এই ওয়ার্ড আ.লীগের ঘাটি। ফলে এখানে বিএনপি’র প্রার্থী মান্নানের বিজয় অনেকটা কষ্টের ব্যাপার। কিন্তু সেই সকল গুজব উড়িয়ে দিয়ে বিএনপি নেতাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে নাসিক ৬নং ওয়ার্ডর সকল কেন্দ্রে বিএনপি প্রার্থী মান্নানকে বিজয়ী করে চমক দেখালেন শ্রমিকদল নেতা এসএম আসলাম। এই ওয়ার্ডে রয়েছে সফুরা খাতুনের দুইটি কেন্দ্র। এছাড়া, এ্যাকটিভ কেন্দ্র, সফর আলী ভুইয়া, আইলপাড়া প্রাথমিক বিদ্যালয়, নুরে মদিনা মাদ্রাসা, চর সুমিলপাড়া কেন্দ্র। এই সকল কেন্দ্রে বিএনপি প্রার্থী মান্নান বিজয়ী হয়েছেন। সিদ্ধিরগঞ্জের মধ্যে একমাত্র এই ওয়ার্ডের সকল কেন্দ্রে বিএনপি’র প্রার্থী বিজয় হয়েছে। এছাড়া অন্যান্য সকল ওয়ার্ডের দুই একটি কেন্দ্রে ধানের শীসের পরাজয় হয়েছে বলে জানা গেছে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park