1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের ঈদুল আযহার শুভেচ্ছা এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদলের পক্ষ থেকে সাধারন সম্পাদক ফয়সালের ঈদুল আযহার শুভেচ্ছা নারায়ণগঞ্জবাসীকে জেলা বিএনপি’র সদস্য অকিল ভুইয়ার ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জে ধানের শীষের বিজয়ী নব-নির্বাচিত সংসদ সদস্য // দিপু ভুইয়া, আজাদ, মান্নান ও এ্যাড আবুল কালামকে জেলা বিএনপি’র সদস্য অকিল ভুইয়ার অভিনন্দন

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া (দিপু), নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে বিএনপির আজহারুল ইসলাম (মান্নান), নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের বিএনপি’র প্রার্থী এ্যাড. আবুল কালাম বিপুল ভোটে বিজয়ী হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া ও নারায়ণগঞ্জে ধানের শীষের বিজয়ী নব-নির্বাচিত চার সংসদ সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য অকিল উদ্দিন ভুইয়া। গতকাল গনমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় বিএনপি নেতা অকিল উদ্দিন ভুইয়া এই অভিনন্দন জানান। বিএনপি নেতা অকিল উদ্দিন ভুইয়া বলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিজয়ী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া (দিপু), নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে আজহারুল ইসলাম (মান্নান), নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের এ্যাড. আবুল কালাম সকলেই সৎ ও যোগ্য লোক। এরা প্রত্যোকেই জাতীয়তাবাদী দল বিএনপি;র ত্যাগী নির্যাতিত ও কর্মী বান্ধব নেতা। প্রত্যোকের নিজ নিজ আসনে মানুষের নিকট তাদের ব্যাপক জনপ্রিয় রয়েছে। বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান যোগ্য হাতেই ধানের শীষ তুলে দিয়েছিলেন। যার ফলে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবকদল শ্রমিকদলের নেতাকর্মীদের কঠোর পরিশ্রমের ফলে এবং সাধারন মানুষের ভোটে তারা আজ বেসরকারীভাবে এমপি নির্বাচিত হয়েছেন। এজন্য বিজয়ী ধানের শীষের প্রার্থীদের নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র পক্ষ থেকে অভিনন্দন জানান। পাশাপাশি শুকরিয়া জানাই মহান আল্লাহর দারবারে। নারায়ণগঞ্জের চারটি আসনে ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া (দিপু), নজরুল ইসলাম আজাদ, আজহারুল ইসলাম (মান্নান), ও এ্যাড আবুল কালামের বিজয় মানে বিএনপি’র বিজয় হয়েছে। পাশাপাশি তিনি বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানান। তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ ও আগামী দিনে দেশ পরিচালনায় সফলতা কামনা করেন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া (দিপু) ১ লাখ ৫৬ হাজার ৩৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির নজরুল ইসলাম আজাদ ১ লাখ ২৪ হাজার ২৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নারায়ণগঞ্জ-৫ আসনে এ্যাড আবুল কালাম নির্বাচিত হয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park