1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের ঈদুল আযহার শুভেচ্ছা এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদলের পক্ষ থেকে সাধারন সম্পাদক ফয়সালের ঈদুল আযহার শুভেচ্ছা নারায়ণগঞ্জবাসীকে জেলা বিএনপি’র সদস্য অকিল ভুইয়ার ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা

বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ মার্চ মঙ্গলবার গোদনাইল এসও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন অফিসে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা শাখার আহবায়ক, মহানগর শ্রমিকদলের আহবায়ক এসএম আসলাম।


ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক রেজাউল করীম রেজা, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য অকিল উদ্দিন ভুইয়া, মহানগর যুবদলের সাবেক আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু, ট্যাংলকরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল পদ্মা শাখার আহবায়ক আলহাজ¦ জাহিদ হোসেন, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি গোলাম কিবরিয়া, নাসিক ৬নং ওয়ার্ড শ্রমিকদলের আহবায়ক সালাউদ্দিন মিয়া, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক মনির হোসেন, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ¦ সামাদ মাহমুদ, বিএনপি নেতা খন্দকার মামুন, নাসিক ৬নং ওয়ার্ড শ্রমিকদলের যুগ্ন-আহবায়ক খোরশেদ, থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, বিএনপি নেতা রুহুল, নাসিক ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন মিন্টু, থানা তাতীদলের নেতা লিথন মন্ডল, ফতুল্লা মেঘনা ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন নেতা বাচ্চু মিয়া, দুলাল মিয়া, যমুনার নেতা মিলনসহ রাজনৈতিক নেতাকর্মী, ট্যাংকলরী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসএম আসলাম বলেন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা শাখার ইফতার মাহফিলে আপনারা সকলে উপস্থিত হওয়ায় সকলকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা সকলেই এক ও অভিন্ন। আমাদের মধ্যে কোন দ্বন্ধ কিংবা বিরোধ নেই। আমরা চাই সকলে মিলে মিশে থেকে মালিক-শ্রমিকের সকল দাবী আদায়ে কাজ করে যাওয়া। আগামীতে যেকোন কর্মসূচী আমরা একত্রিত থেকে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক রেজাউল করীম রেজা বলেন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কোন বিএনপি আ.লীগ বা জাতীয় পার্টির নয়। এখানে সকল মত ও দলের লোক থাকবে। এটা কোন রাজনৈতিক সংগঠন নয়। আজ ট্যাংকলরী মালিক শ্রমিক একত্রিত হয়ে ইফতার মাহফিলের আয়োজন করায় আমরা আয়োজকদের ধন্যবাদ জানাই। আগামী দিনে আমরা সর্বদলের লোকজন মালিক শ্রমিক একত্রিত হয়ে শ্রমিকদের সকল ধরনের দাবীদাবা আদায়ে এবং সরকারের উন্নয়নমুলক কাজে অংশীদার হবার আহবান জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park