1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

জেলা পরিষদের প্রশাসক পদে পছন্দের তালিকায় অ্যাড. সরকার হুমায়ূন কবীর

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

দেশ জুড়ে চলছে বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে মামলা, হামলা, নিপীড়ন নির্যাতনের শিকার হওয়া বিএনপি নেতাদের ত্যাগের মুল্যায়ন। এই তালিকায় প্রথমেই মুল্যায়িত করা হয়েছে ৬ সিটি কর্পোরেশনে বিএনপি’র ৬ নেতাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এই নিয়োগ দিয়ে গত রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এবার বিএনপির নজর জেলা পরিষদের প্রশাসক নিয়োগের দিকে। নারায়ণগঞ্জে বিগত আ.লীগ সরকারের সময়ে হামলা মামলা নিপীড়ন নির্যাতনের শিকার হওয়া ত্যাগী নির্যাতিত বিএনপি নেতারা জেলা পরিষদের নির্বাচনের আগে প্রশাসক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। ইতোমধ্যে অনেকেই জোরালোভাবে লবিং চালিয়ে যাচ্ছেন। সেই সাথে জেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় থাকা নেতারা নতুন করে আশাবাদী হয়ে উঠছেন প্রশাসককে ঘিরে। নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক পদে নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গ-দলের সকলের পছন্দের তালিকায় রয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির এমনটি বলছেন তার শুভাকাঙ্খিরা।
জানা যায়, নাসিকের প্রশাসক পদে সাখাওয়াত হোসেন খানের নিয়োগকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক নিয়োগের বিষয়টি আলাপ আলোচনায় সরগরম হয়ে উঠেছে। আলোচনা হচ্ছে নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের ত্যাগ তীতিক্ষা নিয়ে। অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের শুভাকাঙ্খিরা বলছেন, দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো আওয়ামী লীগ । আর এই ক্ষমতায় থাকাবস্থায় নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের মধ্যে অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির অনেক নির্যাতন নীপিড়নের শিকার হয়েছেন। দিনের পর দিন তাকে পরিবার পরিজন ছেড়ে দিন যাপন করতে হচ্ছে। সেই সাথে আন্দোলন সংগ্রামেও অংশ নিতে হয়েছে। ব্যবসা বাণিজ্যেও নানাভাবেই বাধার শিকার হয়েছেন। সব মিলিয়ে তার স্বাভাবিক জীবন যাপন ছিলো না । এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়। আর এই পতনের মধ্যে দিয়ে জাতীয় সংসদ নির্বাচন নিয়েও আলাপ আলোচনা শুরু হয়। সেই সাথে অনেকেই সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বীতার আশা করেন। কিন্তু বিএনপি দলীয় মনোনয়ন মিলেনি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের। তবে সংসদ সদস্য পদে মনোনয়ন না দেয়া হলেও বিগত দিনে দলে গুরুত্বপূর্ণ ভুমিকার কারনে তাকে অন্যভাবে মুল্যায়ন করার পরিকল্পনা রয়েছে বিএনপি’র। জানা যায়, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির গত ৪০ বছর ধরে বিএনপি’র রাজনীতিতে দক্ষ, সৎ যোগ্যতার সাথে রযেছেন। এই রাজনৈতিক সময়ে অনেকেই তার হাত ধরে বিএনপি’র বাজনীতিতে প্রবেশ করেছেন। অনেকেই আজ বড় নেতা হয়েছেন। না.গঞ্জ বিএনপিতে সরকার হুমায়ূন করীরেব অনেক, ত্যাগ-তিতীক্ষা ও ভুমিকা রয়েছে বলে বিএনপি নেতারা মনে করেন। স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে সারাদেশের মতো নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিও দখল করে নিয়েছিলো আওয়ামঅলীগের সন্ত্রাসীরা। স্থানীয় সাবেক এমপি শামীম ওসমানের সন্ত্রাসী বাহিনী সাধারণ আইনজীবীদের সকল অধিকার হরণ করে আইনজীবী সমিতিতে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। বহিরাগত সন্ত্রাসী আর পুলিশ বাহিনীকে ব্যবহার করে সকল বিরোধী মত দমন করে ফিল্মি ষ্টাইলে ভোট কেন্দ্র দখল করতেন এবং ভোট ডাকাতির মাধ্যমে আওয়ামীলীগের প্যানেলকে বিজয়ী করেছেন। ভোট দিতে গিয়ে সাধারণ আইনজীবীরা লাঞ্ছিত হয়েছেন, সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন, একজন আইনজীবী হিসেবে তাদের অধিকার ভূলণ্ঠিত হয়েছে। হাসিনা সরকার পতনের পর পালিয়েছেন শামীম ওসমান, সেই সঙ্গে পালিয়েছেন তার অনুগত আইনজীবী প্যানেলের বেশিরভাগ সদস্য। পরবর্তীতে সুষ্টু নির্বাচনে সাধারণ আইনজীবীরা অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবীরকে যোগ্য হিসেবে মেনে নিয়েছেন। তার দ্বারা আইনজীবীদের উন্নয়ন হবে বলে তারা মতামতে জানান। আগামী দিনে তারা অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবীরকে আরো গুরুত্বপূর্ন পদে দেখতে চান বলে জানান। তাইতো নারায়নগঞ্জবাসীর আশা-আকাঙ্খা পুরনে অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবীর হতে পারেন আগামী দিনে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক। অনেকে এই পদের জন্য ইতিমধ্যে দৌড়ঝাপ শুরু করেছেন। কিন্তু বিএনপি’র মাঠ পর্যায়ের নেতাকর্মীদের পছন্দের তালিকায় রয়েছেন অ্যাড সরকার হুমায়ূন কবীর। এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবীর বলেন, ৪০ বছর ধরে বিএনপি;র সাথে আছি। বিএনপিতে অনেককেই আমরা যোগদান করিয়েছি, তারা বড় ভাই, বয়সে বড়। কিছু বলতে পারিনা কারন তারা সিনিয়র। জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগের ব্যাপারে তিনি বলেন, দল যদি আমাকে যোগ্য মনে করে তাহলে আমাকে নিয়োগ দিতে পারেন। আমাকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিলে আমি অবশ্যই নারায়ণগঞ্জবাসীর সেবা করার সুযোগ ছাড়বো না। তবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মতো জেলা পরিষদেও প্রশাসক নিয়োগ করা হবে কিনা তা এখনও নিশ্চিত হয়নি। তবে আমি মনে করি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মতো জেলা পরিষদেও প্রশাসক করা হতে পারে। আর তাই নির্বাচনের আগে প্রশাসক পদে নিয়োগ পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন যারা তাদের মধ্যে আমিও একজন আলোচনায় থাকা নেতা ।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park