1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের ঈদুল আযহার শুভেচ্ছা এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদলের পক্ষ থেকে সাধারন সম্পাদক ফয়সালের ঈদুল আযহার শুভেচ্ছা নারায়ণগঞ্জবাসীকে জেলা বিএনপি’র সদস্য অকিল ভুইয়ার ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা

লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় নববর্ষের শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে মোঃ কাকন শেখ (৪০) নামে এক ব্যক্তির ওপর প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে।

গত সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে উপজেলার কলমা ইউনিয়নের কলমা বাজার পাকা সেতুর উপর এ হামলার ঘটনা ঘটেছে।
এ হামলার ঘটনায় ভুক্তভোগী গাওদিয়া ইউনিয়নের ফলপাকর এলাকার বাসিন্দা মোঃ কাকন শেখ বাদী হয়ে মোঃ মহিউদ্দীন লাভলুর নাম উল্লেখ করে আরও ৫/৬ জন অজ্ঞাত ব্যক্তিকে বিবাদী করে লৌহজং থানার অভিযোগ দিয়েছে৷
অভিযোগ পত্রে কাকন শেখ উল্লেখ করেন বিবাদী কলমা ইউনিয়নের ডহরি-নওপাড়া গ্রামের আলী হোসেন উকিলের পুত্র মোঃ মহিউদ্দীন লাভলু (৪০), সহ আরো অজ্ঞাতনামা ০৫/০৬ জন বিবাদীরা গত ১৩ এপ্রিল বিকাল ৪টার দিকে আমি ও কালুরগাঁও গ্রামের মেজবাউদ্দীন আমার ফলপাকর গ্রাম হতে জনাব মাসুদুর রহমান সোহেল লৌহজং উপজেলা প্রার্থী হিসাবে তাহার ছবিসহ পহেলা বৈশাখের শুভেচ্ছার ব্যানার নিয়ে সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে কলমা বাজার পাকা ব্রীজের উপরে লাগানোর সময় উল্লেখিত বিবাদীরা আমার উপর অতর্কিত হামলা করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে। আমার ডাকচিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীরা আমাকে হত্যার হুমকি দিয়া চলিয়া যায়। পরবর্তীতে আমি উপস্থিত লোকজনের সহযোগিতায় লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়া চিকিৎসা গ্রহন করি৷
এ বিষয়ে অভিযুক্ত মোঃ মহিউদ্দীন লাভলু বলেন, কাকন শেখ এর সাথে আমার কোন ধরনের মারামারি ঘটনা ঘটেনি, তবে আমার মামাদের সাথে পারিবারিক বিরোধ ছিল সেটি নিজেদের মধ্যে সমাধানের জন্য আলোচনা চলছে৷
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে লৌহজং থানার এসআই আজাদ বলেন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।##

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park