1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

বৈষম্য বিরোধী একাধিক মামলায় জেল হাজতে রয়েছেন সাবেক এমপি শামীম ওসমানের অন্যতম সহযোগী ফ্যাসিস্ট আ.লীগের দোসর সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতি। মতি কারাগারে থাকলেও তার সহযোগী গোদনাইল বার্মাশীল ভুইয়াবাড়ী এলাকার আ.লীগের দোসর কিশোরগ্যাং সেল্টারদাতা, ড্রেজার সন্ত্রাস দেলু ভুইয়া এখনো বহাল রয়েছে। আ.লীগের খোলস পাল্টে এখন বিএনপি নেতা সাজতে মরিয়া হয়ে উঠেছে। নিজেকে নব্বই দশকের প্রবীন বিএনপি নেতা বলে নিজের ঢোল নিজেই পেটাচ্ছে। বিভিন্ন গনমাধ্যমে টাকার বিনিময়ে গল্প-কাহিনী বানিয়ে নিজেকে বিএনপি নেতা বলে ত্যাগী নির্যাতিত বিএনপি নেতাদের বিভ্রান্ত করছে। অথচ আজ পর্যন্ত বিএনপি করার কোন প্রমান দেখাতে পারেনি। বিএনপি’র কোন আন্দোলন সংগ্রামের ছবি প্রকাশ ও প্রচার করতে পারেনি। বিএনপি’র কোন কমিটিতে ছিলো কিনা তারও প্রমান দেখাতে পারেনি। গত ৩৬ বছরে বিএনপি নেতাকর্মীরা জেল হাজত, মামলা হামলার ঘানি টানতে টানতে নি:স্ব তখন দেলু ভুইয়া আ.লীগের সাথে মিলে গত ১৭ বছর বীরদর্পে ব্যবসা বানিজ্য করেছে। আ.লীগ করায় গত ৩৬ বছরে দেলু ভুইয়ার বিরুদ্ধে হয়নি কোন মামলা। এলাকাবাসী অভিযোগ করেন, মতির সেকেন্ড ইন কমান্ড হয়ে নৌকা মার্কা এবং ঠেলাগাড়ী মার্কার নির্বাচন করেছে এই দেলু ভুইয়া। বিএনপি’র বিরুদ্ধে নির্বাচন করে এখন আবার বিএনপি নেতা সাজতে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন অনেক বিএনপি নেতা। এ ব্যাপারে কয়েকজন বিএনপি নেতা জানান, ফ্যাসিস্ট আ.লীগ আমলে দেলু ভুইয়া বৈষম্য বিরোধী ছাত্র-জনতার হত্যা মামলার আসামী সাবেক কাউন্সিলর খোকন ও মেহেদীর সেল্টারে গোদনাইল এলাকায় বীরদর্পে ড্রেজার ব্যবসা চালিয়ে গেছে। গত বছর ৫ আগষ্টের পর দেলু ভুইয়া ভোলপাল্টে বিএনপি সেজে আ.লীগের ড্রেজার ব্যবসা দখল করেছে। গত ১৭ মাসে বীরদর্পে ড্রেজার ব্যবসা করে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছে। গত (১১ মার্চ) ড্রেজার ব্যবসা বন্ধের অভিযোগ এনে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের বাড়ীতে কিশোরগ্যাং দিয়ে হামলা চালায় সেল্টারদাতা ড্রেজার সন্ত্রাসী দেলু ভুইয়া। এই ঘটনায় দেলু ভুইয়ার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ দেলু ভুইয়াকে গ্রেফতার করার জন্য কয়েকবার অভিযান চালালেও রক্ষা পেয়ে যায়। এইভাবে একের পর এক বিতর্কিত কর্মকান্ড প্রশাসনের নজরে পড়ে দেলু ভুইয়া। কৃষকদল নেতা ফয়সালের বাড়ীতে হামলা ও মামলার পর দেলু ভুইয়াকে গ্রেফতারের অভিযান জোর দাবী উঠলেও পরবর্তীতে তা ধামাচাপা পড়ে যায়। বর্তমানে আবারও দেলু ভুইয়া গ্রেফতারের দাবী উঠছে গোদনাইল থেকে। এই গ্রেফতার ঠেকাতে আ.লীগ থেকে বিএনপির প্রবীন নেতা সাজায় ব্যস্ত দেলু ভুইয়া। এ ব্যাপারে ত্যাগী নির্যাতিত বিএনপি নেতাকর্মীরা জানান, দেলু ভুইয়া যদি প্রবীন বিএনপি নেতা হয়ে থাকে তাহলে তার একটি প্রমাণ দেখাক। একটি আন্দোলন সংগ্রাম কিংবা বিএনপি’র কোন কর্মসূচীতে ছিলো এমন একটি ছবি কিংবা নিউজ দেখাক। আমাদের বিশ^াস সে দেখাতে পারবে না। কারন, সে তো বিএনপি করেই নাই। তার যে ছবি আছে সব ফ্যাসিস্ট আ.লীগের সাথে। এখন টাকা দিয়ে যতোই বিএনপি সাজার চেষ্টা করুক না কেন মানুষ এগুলো খায় না। দেলু ভুইয়া আরো হাসির পাত্র হচেছ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park