1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

রাজিবের নেতৃত্বে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য র‌্যালীতে না.গঞ্জ মহানগর কৃষকদল নেতা ফয়সালের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা মাসুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে এক বিশাল ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিতে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সংগ্রামী সাধারন সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী বিশাল এক মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। বিকেলে নগরীর মিশনপাড়া মোড় থেকে বর্ণাঢ্য এই র‌্যালিটি শুরু হয়। এরপর এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিশনপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। র‌্যালি চলাকালে নেতাকর্মীদের আকাশবাতাস কাঁপানো স্লোগান এবং হাতে থাকা লাল-সবুজের জাতীয় পতাকায় পুরো এলাকায় এক উৎসবমুখর ও দেশপ্রেমের আবহে সৃষ্টি হয়। র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল বলেন, “যাঁদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি, সেইসব বীর শহীদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। স্বাধীনতা দিবসের এই দিনে আমাদের অঙ্গীকার হবে— দেশের অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার করা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া।” তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদল রাজপথে ঐক্যবদ্ধ। যেকোনো আন্দোলনে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে আমরা প্রস্তুত। আজকের এই বিশাল উপস্থিতি প্রমাণ করে যে, সাধারণ মানুষ ও তৃণমূলের নেতাকর্মীরা গণতন্ত্রের পক্ষে সোচ্চার।” র‌্যালিতে মহানগর কৃষকদলসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা অংশ নেন। র‌্যালিটি সফল করতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করায় কৃষকদলের সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park