1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

আড়াইহাজারে আজাদ সুমন গ্রুপের সংঘর্ষ, আতহ ১৫

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অন্তত ১৫ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার (১৩ আগষ্ট) আড়াইহাজারের দুপ্তারা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
মঙ্গলবার দুপুরে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারীরা গাউছিয়া এলাকা থেকে মোটরসাইকেল র‍্যালী বের করে। র‍্যালীটি গাউছিয়া থেকে আড়াইহাজার বাজার পর্যন্ত যাওয়ার কথা ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, আড়াইহাজারের দুপ্তারা এলাকায় পায়রা চত্বরে মোটরসাইকেল র‍্যালীটি পৌঁছালে সেখানে চত্বরে থাকা বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলে তারা। এ খবর ছড়িয়ে পড়লে আজাদ অনুসারীরা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে তাদের ধাওয়া দেয়, এতে দুই নেতার অনুসারীদের সাথে সংঘর্ষ বাধে। পরে বাজারে থাকা সুমনের রাজনৈতিক কার্যালয়ে তালা দেয় আজাদ অনুসারীরা। এসময় ধাওয়া খেয়ে সুমন পালিয়ে যান বলে জানা যায়। এসময় সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন নেতাকর্মী আহত হয়। পরবর্তীতে উভয় পক্ষের লোকজন দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়।
আড়াইহাজার পৌরসভা বিএনপির মোহাম্মদ উল্লাহ জানান, আজাদ ভাইয়ের পোস্টার ছিড়ে ফেলায় তারা ক্ষুব্দ হয়ে ছুটে আসেন। পরে সুমনরা নেতাকর্মীদের বিশাল উপস্থিতি দেখে পালিয়ে যান। আড়াইহাজার থানায় এ ব্যাপারে কোন অভিযোগ না থাকায় বিষয়টি পুলিশের জানা নেই বলে জানান পুলিশ কর্মকর্তারা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park