1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৩ সপ্তাহ ব্যাপী হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ (০৫ এপ্রিল) শনিবার সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের বাচ্চাদের টিকা প্রদানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা লস্কর উদ্বোধন শেষে উপ-স্বাস্থ্য কেন্দ্রসহ ৫টি ইউনিয়নের প্রায় ১৩টি কেন্দ্র পরিদর্শন করেন। এর আগে সকাল ৮টা থেকে উপজেলায় ২৩ হাজার লক্ষ্যমাত্রা টিকাদান কার্যক্রম শুরু হয়।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা লস্কর জানান, স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশ অনুযায়ী হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের বাচ্চার হাম-রুবেলার টিকা প্রদান কর্মসূচি দু’টি ভাগে করা হয়েছে। আজ রবিবার সকাল থেকে ৫টি ইউনিয়নে আগামীকাল সোমবার বাকি ৫টি ইউনিয়নে টিকা প্রদান করা হবে। আগামী ৩ সপ্তাহ অর্থাৎ ২১দিন ব্যাপী এ টিকাদান কর্মসূচি চলমান থাকবে।
তিনি আরও জানান, যেসব শিশুর জ্বর রয়েছে বা বর্তমানে অসুস্থ, তাদেরকে এ সময় টিকা না দিয়ে, সুস্থ হওয়ার পর টিকা প্রদানের পরামর্শ দেওয়া হচ্ছে। আগে টিকা নেওয়া থাকুক বা না থাকুক, এই বয়সসীমার সব শিশুকেই পুনরায় টিকা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী মহোদয়।
এ সময় উপস্থিত উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বেবি নাজনীন সোহানা, এমটিএপিআই নাঈম হৃদয়, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ কাজী মোস্তাফিজুর রহমান প্রমুখ।#

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park