1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের ঈদুল আযহার শুভেচ্ছা এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদলের পক্ষ থেকে সাধারন সম্পাদক ফয়সালের ঈদুল আযহার শুভেচ্ছা

এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নারায়ণগঞ্জ-৩ ( সিদ্ধিরগঞ্জ-সোনারগা) আসনে বিপুল ভোটে বিজয়ী সংসদ সদস্য, বিএনপি’র সেতাকর্মীদের পছন্দের জননেতা আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ তথা নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগনকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন নাসিক ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য রুহুল আমীন মিন্টু। গতকাল গনমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মিন্টু এই অভিনন্দন জানান। সাথে সাথে বিশ^ উম্মাহর অব্যাহত সুখ ও স্বাচ্ছন্দ্য কামনা করেন তিনি।
গতকাল সোমবার এক শুভেচ্ছা বার্তায় যুবদল নেতা মিন্টু বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারুন্যের অহংকার তারেক রহমানকে ঈদুল আযহার শুভেচ্ছা জানান। তিনি বিএনপি’র সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেন। শুভেচ্ছা বার্তায় মিন্টু বলেন, ত্যাগের উৎসব হলো ঈদুল আজহা। ঈদুল আযহার উৎসবের একটি অঙ্গ হচ্ছে কোরবানি। পশু কোরবানি হলো চিত্তশুদ্ধি ও পবিত্রতার একটি মাধ্যম। ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষার ঐতিহ্যের ধারা বেয়েই কোরবানি মুসলমানদের জন্য অপরিহার্য করা হয়েছে। ঈদুল আযহার ত্যাগের চেতনা সমাজে ঐক্য, সংহতি ও সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করে। কোরবানির যে মূল শিক্ষা তা আমরা যদি নিজ জীবনে প্রতিফলিত করে মানব কল্যাণে ব্রতী হই তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আল আমিনের সন্তুষ্টি ও নৈকট্য লাভ করতে পারব। আমাদেরকে সে চেষ্টায় আত্মনিবেদিত থাকতে হবে। ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি, সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন, মহান আল্লাহ তায়ালার দরবারে এই প্রার্থনা জানাই।’ সবাইকে ঈদ মোবারক।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park