1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের ঈদুল আযহার শুভেচ্ছা এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদলের পক্ষ থেকে সাধারন সম্পাদক ফয়সালের ঈদুল আযহার শুভেচ্ছা নারায়ণগঞ্জবাসীকে জেলা বিএনপি’র সদস্য অকিল ভুইয়ার ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন

লৌহজংয়ে বিনা অপরাধে দিনমজুরকে এসিল্যান্ডের সাজা দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

মুন্সিগঞ্জের লৌহজংয়ে বিনা অপরাধে এক দিনমজুরকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এসিল্যান্ড বাসিত সাত্তার এক মাসের জেল দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)- এসিল্যান্ড মো. বাসিত সাত্তার উপজেলার বেজগাঁও ইউনিয়নের মৃধা বাড়ি পদ্মানদীর তীরে অভিযান চালান। সেখানে বাঁধা অবস্থায় দুইটি বালুবাহী বাল্কহেড থেকে দুই শ্রমিককে আটক করেন তিনি। এ সময় বাল্কহেডের পাশেই রুবেল সরদার নামের এক দিনমজুর নদীতে গোসল করে বাড়ি ফিরছিলেন। এ সময় লোকজনের ভিড় দেখে এগিয়ে গেলে বাল্কহেডের শ্রমিক ভেবে তাকেও আটক করে এক মাসের জেল দেওয়া হয়। রুবেল সরদার বাল্কহেডের শ্রমিক নন বলে অনুনয়-বিনয় করলেও এসিল্যান্ড তার কথায় কর্ণপাত করেননি। অতি দরিদ্র ও নিরপরাধ ব্যক্তিকে আটক করে জেল দেওয়ায় এসিল্যান্ডের সমালোচনা করছেন স্থানীয়রা।

এদিকে, স্ত্রী-চার সন্তানসহ ছয় সদস্যের প্রধান উপার্জনক্ষম ব্যক্তির জেল হওয়ায় পরিবারে চলছে আহাজারি। আজ বুধবার বিকালে রুবেল সরদারের বেজগাঁও গ্রামের বাড়িতে গেলে স্ত্রী সাবিনা আক্তার বলেন, আমরা গরীব মানুষ। আমরা দিন এনে দিন খাই। আমার স্বামীকে কোনো দোষ ছাড়াই জেল দিয়েছে। এখন আমার সংসার চলবে কিভাবে। আমি সরকারের কাছে বিচার চাই। ঘটনাস্থলের কাছের বাসিন্দা বাবুল মিয়া বলেন, রুবেল বাল্কহেডের সাথে কোনোভাবে জড়িত নয়। সে পদ্মা নদীর বেঁড়িবাধ নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে। তার মতো একজন গরীব মানুষকে জেল দিয়ে এসিল্যান্ড ক্ষমতা দেখিয়েছেন।
বালু ব্যবসায়ী অরুন মাঝি জানান- রুবেল ছেলেদিনমজুর সে বাল্কহেডে কাজ করেনন না। তিনি বস্তার কাজ করে। না এসিল্যান্ড গত ২৪ মার্চ আমাদের কাছ থেকে ৬ লাখ টাকা চাঁদা দাবী করেছিলো। বলছে তার সহকর্মী ইমন হোসেন এর সাথে কথা বলতে। ইমনের সাথে কথা হলে তিনি বলেন কম হবে না। এসিল্যান্ডের ড্রাইভার আল-আল-আমিন বলেন টাকা না দিলে মোবাইল কোর্ট চালানো হবে। আমরা বলেছিলাম আমার ইজারাকৃত বালুর বিক্রি করি সীমিত ব্যবসা হয়। এতো টাকা আমরা দিতে পারবো না৷ কথামত টাকা না দেয়ায় এর পর থেকে এখানে নানান অত্যচার চালাচ্ছে৷ অযুক্তিযুক্ত ভাবে এসিল্যান্ড লোকগুলো ধরে নিয়ে গেছে এই লোকগুলো অত্যন্ত গরিব মানুষ দিন মজুর৷
বাল্কহেড মালিকের প্রতিনিধি আয়ুব মিয়া বলেন, বাল্কহেড দুটি ঢাকার উদ্দেশ্য যাচ্ছিল জ্বালানি তেল না থাকায় এখানে নোঙর করা হয়। এসিল্যান্ড এসে কোনো কিছু জিজ্ঞেস না করে মোস্তফা মাদবর ও সামছু নামে দুই শ্রমিককে ধরে নিয়ে এক মাসের সাজা দিয়ে দিয়েছে৷
জাতীয় দুর্নীতি প্রতিরোধ কমিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আহমেদ জুয়েল বলেন, যাচাই না করে একজন অসহায় দরিদ্র মানুষকে এভাবে জেল দেওয়া খুবই দুঃখজনক। আমি এর নিন্দা জানাই।
অভিযোগের বিষয়ে এসিল্যান্ড বাসিত সাত্তার বলেন, অভিযুক্ত বাল্কহেড থেকে তিন ব্যক্তিকে অফিসের সহকারীরা ধরে আনে, সেখানে রুবেল সরদারও ছিল। অভিযোগ বিবেচনা করে আইনানুযায়ী তিনজনকে একমাস করে জেল দেওয়া হয়। ৬ লাখ টাকা দাবি করার বিষয় মিথ্যা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু জানান, সাজা দেয়া হয়ে গেছে৷ স্বজনদের বলেন এডিএম (অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট) কোর্টে আপিল করতে৷ #

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park