1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

আড়াইহাজারে গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় ইব্রাহীম গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

আড়াইহাজারে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে ইব্রাহীম সরকার (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ইব্রাহীম সরকার (৪৮) খাগকান্দা ইউনিয়নের আব্দুল মান্নানের ছেলে। তিনি খাগকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ওই নারীর স্বামী জীবিকার তাগিদে বাড়ি থেকে দুরে থাকায় তিনি তার ছেলে মেয়েকে নিয়ে গত চার মাস পূর্বে তার পিতার বাড়িতে আশ্রয় নেন। ওই নারী পিতার বাড়ির পাশে ইব্রাহীম সরকারের বাড়ি। ওই নারী পিতার বাড়ি আসার পর থেকে ইব্রাহীম তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। তার প্রস্তাবে রাজী না হওয়ায় গত শনিবার (১৩ জুলাই) বিকেলে ওই নারীর শয়ন কক্ষে প্রবেশ করে ইব্রাহীম জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে ওই নারী আর্তচিৎকারে আশপাশের লোকজন বেড়িয়ে আসলে সে লাঠি দিয়ে মাথায় আঘাত করে জখম করে। পরে আশপাশের লোকজন ওই নারীকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আহসান উল্লাহ জানান, এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তার প্রেক্ষিতে সোমবার আসামি ইব্রাহীমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park