1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের ঈদুল আযহার শুভেচ্ছা এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদলের পক্ষ থেকে সাধারন সম্পাদক ফয়সালের ঈদুল আযহার শুভেচ্ছা

ড্রেজার সন্ত্রাসী, কিশোরগ্যাং সেল্টারদাতা এবং মামলার আসামী হয়েও বহাল // সিদ্ধিরগঞ্জে নুর হোসেন মতো সন্ত্রাসী গডফাদার হতে মরিয়া দেলু ভুইয়া

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

সিদ্ধিরগঞ্জের মানুষ এখনো সাত খুনের ঘটনায় আতকে উঠে। আর এই সাত খুন মামলার ফাসির দন্ডাদেশ প্রাপ্ত আসামী হলেন ফ্যাসিস্ট আ.লীগের অন্যতম দোসর বহু অপকর্মের হোতা সন্ত্রাসীদের গডফাদার সাবেক চেয়ারম্যান নুর হোসেন। যার দ্বারা এমন কোন অপরাধ নাই যে সে করে নাই। সন্ত্রাসী, চাদাবাজি, মাদক ব্যবসা, টেন্ডারবাজী, কিশোরগ্যাং সেল্টার, বালু ব্যবসা, হামলা, মামলা, রাজনীতিকে ঢাল ব্যবহার করে সকল প্রকার অপকর্ম করেছে নুর হোসেন। আ.লীগের নুর হোসেন জেলে থাকলেও বর্তমান সময়ে বিএনপি’র আমলে সন্ত্রাসীদের গডফাদার নুর হোসেনের সেই স্থান পুরন করতে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে গোদনাইল ভুইয়াবাড়ীর দেলু ভুইয়ার বিরুদ্ধে। যার বিরুদ্ধে রয়েছে ড্রেজার সন্ত্রাসী, কিশোরগ্যাং সেল্টারদাতা, কৃষকদল নেতার বাড়ীতে হামলা ও মামলার অভিযোগ। রয়েছে ফ্যাসিস্ট আ.লীগের দোসরের অভিযোগ। শ্রমিক দলের কোন নেতা না হবার পরও শ্রমিকদলের সাইনবোর্ড লাগিয়ে বিভিন্ন অপরাধ করে বহাল তবিয়্যতে রয়েছে। বর্তমানে ভুইয়াবাড়ীতে বিদ্যুৎ খেকো অটোর গ্যারেজের অন্তরালে দেলু ভুইয়ার সেল্টারে কারাগারে থাকা যুবলীগ নেতা মতির সহযোগী মেজবার পরিচালনায় চলছে মাদক আর জুয়ার আড্ডা। মাদক আর জুয়ার আড্ডায় পড়ে অসংখ্য মানুষের পরিবার আজ ভাঙ্গার উপক্রম, যুব সমাজ আজ ধ্বংসের পথে বলে অভিযোগ উঠেছে। সন্ত্রাসী ও কিশোরগ্যাং শেল্টারদাতা দেলু ভুইয়ার গ্রেফতারসহ কঠোর ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
জানা যায়, গত (১১ মার্চ) ড্রেজার ব্যবসা বন্ধের অভিযোগ এনে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের বাড়ীতে হামলা চালায় কিশোরগ্যাং। এই কিশোরগ্যাং এর সেল্টারদাতা ড্রেজার সন্ত্রাসী দেলু ভুইয়া। এই ঘটনায় দেলু ভুইয়ার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ দেলু ভুইয়াকে গ্রেফতার করার জন্য কয়েকবার অভিযান চালালেও রক্ষা পেয়ে যায় । এই দেলু ভুইয়া ফ্যাসিস্ট আ.লীগের নেতাদের সাথে সুসম্পর্ক করে দীর্ঘ সতের বছর ড্রেজার ব্যবসা করে প্রচুর টাকার মালিক বনে যায়। সেই টাকার গরমে আজ কিশোরগ্যাং তৈরী করেছে। কৃষকদলের নেতার বাড়ীতে হামলার মতো ঘটনা ঘটিয়ে পার পেয়ে গেছে। এখন দেলু ভুইয়ার সেল্টারে এবং মেজবার পরিচালনায় ভুইয়াবাড়ীতে এবং রাজুর অটো গ্যারেজের অন্তরালে মাদক এবং জুয়ার আসর চলছে বলে এলাকাবাসীর অভিযোগ। এই জুয়ার আসরে গিয়ে টাকা পয়সা হারিয়ে অনেক পরিবার আজ নি:স্ব। অপরদিকে মাদকের ভয়াবহ থাবায় যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষ দেলু ভুইয়া ও মেজবার ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেনা। এেিদক ফ্যাসিস্ট আ.লীগের দোসর হবার পরও বর্তমানে ভোলপাল্টে শ্রমিকদল নেতার সাইনবোর্ড দিয়ে অফিসের নামে বিভিন্ন অপরাধ করে যাচ্ছে। অথচ শ্রমিকদলের কোন কর্মকান্ডে দেলু ভুইয়া জড়িত নয়, শ্রমিকদলের কোন নেতাও নয় বলে স্থানীয় বিএনপি নেতারা জানান। এইভাবে একের পর এক বিতর্কিত কর্মকান্ড করে সিদ্ধিরগঞ্জে ফ্যাসিস্ট আ.লীগের দোসর কারাগারে থাকা সাত খুন মামলায় ফাসির দন্ডাদেশ প্রাপ্ত আসামী নুর হোসেনের মতে হতে চাচ্ছে দেলু ভুইয়া এমন অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে। কারাগারে থাকা সন্ত্রাসী নুর হোসেন অথবা মতির খালি স্থান পুরনে দেলু ভুইযা নিজেকে তৈরী করছে বলে অভিযোগ করেন স্থানীয় বিএনপি নেতারা। এখনই দেলু ভুইয়াকে গ্রেফতার এবং আইনের আওয়তায় না আনা হলে সামনে সিদ্ধিরগঞ্জের মূর্তমান আতংক হয়ে উঠতে পারে এই দেলু ভুইয়া। কৃষকদল নেতার বাড়ীতে হামলা ও মামলার পর দেলু ভুইয়াকে গ্রেফতারের অভিযান জোর দাবী উঠলেও পরবর্তীতে তা ধামাচাপা পড়ে যায়। বর্তমানে আবারও দেলু ভুইয়া গ্রেফতারের দাবী উঠছে গোদনাইল থেকে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি’র কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন সিদ্ধিরগঞ্জের সচেতন জনগন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park