1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬

মহান মে দিবসে ঢাকায় শ্রমিক সমাবেশ সফল করছে কেন্দ্রিয় বিএনপি। মে দিবস উপলক্ষে ঢাকার বিশাল শ্রমিক সমাবেশ সফল করতে নারায়ণগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকায় শ্রমিক সমাবেশে যোগদান করেছেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের নেতৃবৃন্দ। যার নেতৃত্ব দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সংগ্রামী আহবায়ক নাসিক প্রশাসক অ্যাড, সাখাওয়াৎ হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু এবং নারয়ণগঞ্জ মহনগর শ্রমিকদলের সংগ্রামী আহবায়ক এসএম আসলাম। নারায়ণগঞ্জ মহানগর থেকে ৫০টি গাড়ী নেতাকর্মী নিয়ে ঢাকার শ্রমিক সমাবেশ সফল করতে অংশগ্রহন করেন। মহানগরের বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীদের নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন। সকলে ব্যানার ফ্যাস্টুন আর দলের লাল পাতাকা নিয়ে বিভিন্ন সাজে সজ্জিত ছিলেন। নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের শ্লোগানে কেপে উঠে ঢাকার রাজপথ। গত ১ মে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও কেন্দ্রিয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে মহানগর শ্রমিকদলের আহবায়ক এসএম আসলাম বলেন, শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই আমরা নারায়ণগঞ্জ থেকে হাজার হাজার লোক নিয়ে ঢাকার শ্রমিক সমাবেশে যোগদান করেছি। আমরা আমাদের প্রধানমন্ত্রী দলের চেয়ারম্যান তারেক রহমানকে দেখাতে সক্ষম হয়েছি যে, নারায়নগঞ্জ মহানগর শ্রমিকদল আন্দোলন সংগ্রাম এবং যেকোন কর্মসূচীতে আগের চেয়ে আরো বেশী শক্তিশালী ও ঐক্যবদ্ধ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park