1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের ঈদুল আযহার শুভেচ্ছা এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা

লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

মুন্সীগঞ্জের লৌহজংয়ে অপহরণ মামলার রায়ের ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদী বাস্কর খানকে (৫০) হত্যা চেষ্টায় হামলা করেছেন। (২১ এপ্রিল, ২০২৬ইং) মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সাতঘড়িয়া এলাকার হলদিয়া-গোয়ালিমান্দ্রা রাস্তায় খন্দকার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এতে বাদী গুরুতর আহত হলে স্থানীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ বিষয়ে লৌহজং থানার সাধারণ ডায়েরি করেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদীর মেয়ে উম্মে হাবিবা নওরীনকে (১৬) অপহরণের ঘটনায় তিনি ২০২২ সালের ১২ এপ্রিল ঢাকা ডিএমপি কদমতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার নম্বর ৩১। ওই মামলায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং- ৩, এ গত বছরের ২০ নভেম্বর ২০২৫ ইং সালে আসামি ফারহান আহমেদ প্রান্তকে ২০ বছরের কারাদণ্ড দেন।

অভিযোগে আরও বলা হয়, মামলার রায়ের জেরে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সাতঘরিয়া এলাকার খন্দকার বাড়ির সামনে হলদিয়া-গোয়ালীমান্দ্রা সড়কে ফারহান আহমেদ প্রান্তসহ অজ্ঞাত আরও তিনজন বাদী বাস্কর খানের ওপর হামলা চালান। তারা লোহার রড, কাঠের ডাসা ও কাঠের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর নিলাফুলা জখম করে হত্যার চেষ্টা করে।

এ বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, এ ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park