1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের ঈদুল আযহার শুভেচ্ছা এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদলের পক্ষ থেকে সাধারন সম্পাদক ফয়সালের ঈদুল আযহার শুভেচ্ছা নারায়ণগঞ্জবাসীকে জেলা বিএনপি’র সদস্য অকিল ভুইয়ার ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন

একুশে ফেব্রুয়ারী উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি না.গঞ্জ মহানগর কৃষকদলের পক্ষ থেকে ফয়সালের বিনম্র শ্রদ্ধা

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

আজ ২১ ফেব্রুয়ারী শনিবার অমর একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিকসহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন। এজন্যই দিনটি একই সঙ্গে গৌরবের ও শোকের। জাতি আজকের এই দিনে শ্রদ্ধাভরে সেইসব শহীদদের স্মরণ করবে। দিবসটি শুধু বাঙালির নয়, পৃথিবীর সব ভাষাভাষী মানুষের। পৃথিবীর কয়েক হাজার ভাষাভাষী মানুষও দিনটি শ্রদ্ধাভরে পালন করছেন।
দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সংগ্রামী সাধারন সম্পাদক রাজপথের পরীক্ষিত ও ত্যাগী নির্যাতিত নেতা সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল। গতকাল শুক্রবার এক বিবৃতিতে মহানগর কৃষকদল নেতা সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল বলেন, মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র গঠনে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তরায়নে আমাদের সকলের কাজ করতে হবে। আর এজন্য তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, মহান ২১ ফেব্রুয়ারীতে ভাষা শহীদদের প্রতি কৃষকদলের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা। গত ১৭ বছর আমরা স্বাধীনভাবে ২১ ফেব্রুয়ারী পালন করতে পারিনি। আমরা ছিলাম আতংকিত। একদিকে পুলিশের ভয় অপরদিকে স্বেরাচার দোসরদের হামলার ভয়। আজ ১৭ বছর পর আমরা স্বাধীনভাকে মতামত প্রকাশ করার সুযোগ পেয়েছি। স্বৈারাচার ফ্যাসিস্ট আমাদের স্বাধীন মতামত কেড়ে নিয়েছিলো। আগামীতে যেনো কোন স্বৈারাচার মাথাচারা দিয়ে উঠতে না পারে সেজন্য ২১ হোক আমাদের চেতরা ও প্রেরনা। পরিশেষে তিনি ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park