মহান মে দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে কর্মরত সকল শ্রমজীবী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী সালাম জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সংগ্রামী সাধারন সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল। গতকাল বৃহস্পতিবার এক বার্তায় তিনি এই শুভেচ্ছা ও সংগ্রামী সালাম জানান।
শুভেচ্ছা বার্তায় মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল বলেন, ১৮৮৬ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের আত্মত্যাগ ইতিহাসে স্মরনীয়। তাদের আত্নত্যাগের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। ১লা মে আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের প্রতীক। পৃথিবীর বিভিন্ন প্রান্তে শ্রমিক সংগঠনগুলো মিছিল-সমাবেশের মাধ্যমে এই দিবসটি পালন করে থাকে। বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান শ্রমিকদের উন্নয়নকে রাষ্ট্রীয় অগ্রগতির ভিত্তি হিসেবে দেখতেন। তার সময়েই শ্রম আইন সংস্কার, মজুরি কমিশন গঠন, গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠনের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে যাবে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদল। এই হোক মহান মে দিবসে আমাদের প্রত্যাশা।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ