1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক এর পদ স্থগিত // সামসুদ্দিনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক প্রদান

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

দলীয় শৃংখলা ভঙ্গের কারনে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের আহবায়ক আকবর হোসেন ও যুগ্ন আহবায়ক মোস্তফার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে কমিটির সিনিয়র যুগ্ন-আহবায়ক সামসুদ্দিন মিয়াকে দায়িত্ব প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল নারায়ণগঞ্জ মহানগর শাখার কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। গত ২৯ জানুয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নারায়ণগঞ্জ মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক রাজপথের পরীক্ষিত নেতা এস.এম. আসলাম ও সদস্য সচিব মো. ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, নারায়ণগঞ্জ মহানগর শাখার কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক, দলীয় শৃংখলা ভঙ্গের কারণে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের অধীনস্থ সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ আকবর হোসেন ও যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তফা এর সাংগঠনিক পদ স্থগিত করা হলো। একইসাথে উক্ত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সামসুদ্দিনকে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসাবে দায়িত্ব প্রদান করা হলো। সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক এস.এম. আসলাম ও সদস্য সচিব মো. ফারুক হোসেন ২৯ জানুয়ারী বৃহস্পতিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park