1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

নারায়ণগঞ্জ-৩ (সোনারগা-সিদ্ধিরগঞ্জ) আসনে জোট প্রার্থী মান্নানকে বিজয়ী করতে ঘাম ঝরাচ্ছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিএনপি’র জোট প্রার্থী বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী করতে দিন-রাত মিছিল মিটিং গন-সংযোগ আর উঠান বৈঠকের মাধ্যমে কঠোর পরিশ্রমে ঘাম ঝরাচ্ছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার নেতৃবৃন্দ। বিএনপি’র প্রতিটি মিছিল মিটিং ও গনসংযোগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার নেতৃবৃন্দ অংশগ্রহন করার পাশাপাশি নিজেরা প্রতিটি ওয়ার্ডে পাড়ায় মহল্লায় উঠার বৈঠক ও মিটিং করছেন। গতকাল ৮ ফেব্রুয়ারী শনিবার ইশার নামাজের পর নাসিক ৬নং ওয়ার্ড এসও মেঘনা ডিপো গেইট সংলগ্ন পাকা রাস্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সংগ্রামী সভাপতি মুফতি তৈয়্যব আল হুসাইনী। উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের সংগ্রামী আহবায়ক এসএম আসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সিদ্ধিরগঞ্জ থানা নির্বাচন পরিচালনা আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ¦ সামাদ মাহমুদ, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মিয়া, নাসিক ৬নং ওয়ার্ড শ্রমিকদলের সদস্য সচিব কাজী অকিল আহমেদ, ১ম যুগ্ন-আহবায়ক মকবুল হোসেন বাবু, যুগ্ন-আহবায়ক মুন্না প্রধান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক মুফতি সাজ্জাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সালাউদ্দিন আজাদী, অর্থ সম্পাদক মুফতি হুমায়ুন কোবির, জয়েন সেক্রেটারি মাওলানা ফয়জুল কারিম, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি ইব্রাহিম খলিল আড়াইহাজারী, ও জয়েন সেক্রেটারি মিরাজ ও রাশেদসহ জমিয়তের ও বিএনপি ও অঙ্গ-সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। উঠান বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সংগ্রামী সভাপতি মুফতি তৈয়্যব আল হুসাইনী, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের সংগ্রামী আহবায়ক এসএম আসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সিদ্ধিরগঞ্জ থানা নির্বাচন পরিচালনা আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ¦ সামাদ মাহমুদসহ অন্যান্য বক্তারা বলেন, বিএনপি জোটের নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান একজন সৎ ও ভালো লোক। তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। তিনি অশিক্ষিত বলে অপপ্রচার চালানো হচ্ছে। অথচ এই মান্নান ভাই এমপি হলো কলমের খোচায় দুর্নীতি করবে না। সন্ত্রাস চাদাবাজ ভুমি দখল করবে না। বর্তমানে একটি দল ভোটের নামে বেহেস্তের টিকেট বিক্রি করছেন। যা একেবারেই হারাম। বেহেস্তের মালিক একমাত্র আল্লাহ। এরা অন্য জায়গার ভোটার নাসিক ৬নং ওয়ার্ডে ট্রান্সপার করে দাড়িপাল্লার প্রচারনা চালাচ্ছে। এদেরকে পেলে সজাগ থাকার আহবান জানান নেতৃবৃন্দ। পাশাপাশি বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের ফ্যাসিলি কার্ড, কৃষি কার্ড হেলথ কার্ডের সুফল নিয়ে বক্তব্য দেন। তারেক রহমানের মনোনীত প্রার্থী মান্নানকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠিয়ে এলাকার উন্নয়নে অংশিদার হবার আহবান জানান নেতৃনৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park