1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী এবং সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগা) আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের কার্যালয় উদ্ধোধন উপলক্ষ্যে গতকাল ২০জুন শনিবার দুপুরে নাসিক ৬নং ওয়ার্ডস্থ এমপি’র কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল অনুষ্ঠানে এমপি আজহারুল ইসলাম মান্নানকে উপস্থিত পেয়ে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মিলাদ ও দোয়া অনুষ্টানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য, রাজপথের পরীক্ষিত ও নির্যাতিত নেতা, গোদনাইল ক্রীড়া শিক্ষা প্রতিষ্টান জিকেএসপি নারায়ণগঞ্জের নব-নির্বাচিত কার্যকরী সভাপতি অকিল উদ্দিন ভুইয়া। যার অক্লান্ত পরিশ্রমে সিদ্ধিরগঞ্জ বিএনপি’র নেতাকর্মীরা সাপ্তাহে একদিন এমপি আজহারুল ইসলাম মান্নানের সাথে তাদের সুখ দুখের কথা বলার সুযোগ সৃষ্টি হয়েছে বলে নেতাকর্মীরা আনন্দের সাথে জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ন-আহবায়ক সাবেক ভিপি মাশুকুল ইসলাম রাজিব, জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী অনুষ্টানে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনা করেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপিকে শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন। সিদ্ধিরগঞ্জের নেতাকর্মীদের উজ্জীবিত করতে এবং তাদের সুখ মুখের কথা শুনতে সাপ্তাহে শনিবার সিদ্ধিরগঞ্জ অফিসে সময় দিবেন বলে নেতাকর্মীদের জানান। সাথে সাথে সিদ্ধিরগঞ্জবাসীর সকল সমস্যা নেতাকর্মীদের মাধ্যমে জেনে তা সহান সংসদে উত্থাপন এবং সমাধানের আশ^াস প্রদান করেন বলে জানা যায়।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park