নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, তোলারাম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাসুকুল ইসলাম রাজিব নিয়োগ পাওয়ায় নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে সংগঠনের সংগ্রামী আহবায়ক রাজপথের পরীক্ষিত নেতা এসএম আসলাম মাসুকুল ইসলাম রাজিবকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল শুক্রবার গনমাধ্যমে প্রেরিক এক শুভেচ্ছা বার্তায় এই অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
মহানগর শ্রমিকদল নেতা এসএম আসলাম বলেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে মাশুকুল ইসলাম রাজিবের নিয়োগের খবরে নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছাস দেখা গেছে। তিনি আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে মাশুকুল ইসলাম রাজিব নারায়ণগঞ্জের পরিকল্পিত উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবেন। তিনি রাজিবের উত্তোরত্তর সাফল্য কামনা করেন। উল্লেখ্য, মাশুকুল ইসলাম রাজিব দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের রাজনীতিতে সক্রিয়। তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবনে তিনি তোলারাম কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন এবং পরবর্তীতে জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্বও পালন করেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও সাংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ শহর ও আশপাশের এলাকার পরিকল্পিত উন্নয়ন, আবাসন, অবকাঠামো নির্মাণ এবং নগর ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে থাকে। ফলে সংস্থাটির চেয়ারম্যান পদটি স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ