1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে না.গঞ্জ জেলা বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত ## সভাপতিত্ব করেন অকিল ভুইয়া

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা সিদ্ধিরগঞ্জ নাসিক ৬নং ওয়ার্ডস্থ জেলা বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য অকিল উদ্দিন ভুইয়া। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সংগ্রামী আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক সাবেক ছাত্রনেতা মাশুকুল ইসলাম রাজিব, ফতুল্লা থানা বিএনপি’র সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারন সম্পাদক এ্যাড. আব্দুল বারি ভুইয়া, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজসহ আরো অনেকে। আলোচনা সভা শেষে এক প্রতিক্রিয়ায় জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য অকিল উদ্দিন ভুইয়া বলেন, আজ আমাদের মহান স্বাধীনতার ৫৬ বছর । আজকের এই দিনে আমি জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে নারায়ণগঞ্জসহ দেশবাসি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এ মহান দিনে আমি শ্রদ্ধা জানাই স্বাধীনতা-যুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি। মহান স্বাধীনতার ঘোষক বহ দলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আমি জানাই গভীর শ্রদ্ধা। এ দিনে দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তাঁর ঐতিহাসিক ঘোষণায় দিকভ্রান্ত জাতি পেয়েছিল মুক্তিযদ্ধে ঝাঁপিয়ে পড়ার অভয়মন্ত্র। ফলে দীর্ঘ নয়মাস ইতিহাসের এক ভয়ংকর রক্তক্ষয়ী যুদ্ধের পর দেশমাতৃকা মুক্তি লাভ করে। আমাদের প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের স্বাধীনতা অক্ষুন্ন রাখবো। আজকের দিনে আমি নারায়ণগঞ্জসহ দেশবাসী সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা জানাই। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park