1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

আড়াইহাজারে বাল্য বিবাহের চেষ্টায় মেয়ের বাবা-বরকে কারাদন্ড

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

আড়াইহাজারে ১৪ বছরের এক নাবালিকাকে বিয়ে করতে গিয়ে কারাদন্ডে দন্ডিত হয়েছে বর। সেই সাথে অপ্রাপ্ত বয়সে মেয়েকে বিয়ে দাওয়ার অপরাধে মেয়ের বাবাকে কারাদন্ড প্রদান করা হয়েছে। আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ এই সাজা প্রদান করেন। রবিবার (১৪ জুলাই) বিকাল ৪টায় উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া মৌলভী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ১৪ বছরের পাত্রী জাঙ্গালিয়া মৌলভী বাড়ি আবুল কাশেমের (৪৮) মেয়ে। আবুল কাশেম স্থানীয় ইসলামের ছেলে। সে তার নাবালিকা মেয়ের বিয়ে ঠিক করে গোপনে বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন করে আয়োজনও করেছিল। এর মধ্যে একই উপজেলার শিতারামকান্দির আব্দুল বারেকের ছেলে মাঈনুদ্দিন (২৫) পাত্রবেশে বরযাত্রী নিয়ে বিয়ে করতে আসেন। মাঈনুদ্দিনের পূর্বে বিয়ে হয়ে থাকলেও বিষয়টি সে গোপন করে নাবালিকাকে দ্বিতীয় বিয়ে করতে আসে। এদিকে এঘটনার খবর পৌছে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের কাছে। সে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত বসিয়ে মেয়ের বাবা আবুল কাশেম ও পাত্র মাঈনুদ্দিনের ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জানান, নাবালিকাকে সাবালিকা উপস্থাপন করে বিয়ের চেষ্টা দেয়ার সময় দ্রুত ঘটনাস্থলে পৌছে বিয়ে বন্ধ করা হয়েছে। এসময় মেয়ের বাবা ও বরকে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একই সাথে সাবালিকা না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেয়া হবেনা বলে পরিবার সেখানে জানিয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park