1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের ঈদুল আযহার শুভেচ্ছা এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদলের পক্ষ থেকে সাধারন সম্পাদক ফয়সালের ঈদুল আযহার শুভেচ্ছা নারায়ণগঞ্জবাসীকে জেলা বিএনপি’র সদস্য অকিল ভুইয়ার ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন

আহবায়ক মামুন মাহমুদের সাথে একত্রিত হয়ে জেলা বিএনপি’’র সদস্য অকিল ভুইয়ার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ। গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে চাষাড়ায় শহীদ মিনারে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা বিএনপি’র সাথে একাত্বতা প্রকাশ করে একসাথে মিলে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য অকিল উদ্দিন ভুইয়া। গোদনাইল থেকে বিএনপি নেতা অকিল ভুইয়ার সাথে নেতাকর্মীরা বিএনপি’র প্রভাত ফেরীর সাথে একত্রে মিলিত হয়। এরপর জেলা বিএনপি’র সাথে একত্রিত হয়ে কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক সাবেক ভিপি মাশুকুল ইসলাম রাজিব, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য অকিল উদ্দিন ভুইয়া, ফতুল্লা থানা বিএনপি’র সাধারন সম্পাদক এ্যাড বারি ভুইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের আরো অনেকে। এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য অকিল উদ্দিন ভুইয়া বলেন, মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র গঠনে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তরায়নে আমাদের সকলের কাজ করতে হবে। আর এজন্য তিনি জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। পরিশেষে তিনি ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park