1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, তোলারাম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাসুকুল ইসলাম রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল শুক্রবার গনমাধ্যমে প্রেরিক এক শুভেচ্ছা বার্তায় এই অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি নেতা মোর্শারফ হোসেন বলেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে মাশুকুল ইসলাম রাজিবের নিয়োগের খবরে নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছাস দেখা গেছে। তিনি আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে মাশুকুল ইসলাম রাজিব নারায়ণগঞ্জের পরিকল্পিত উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবেন। তিনি রাজিবের উত্তোরত্তর সাফল্য কামনা করেন। উল্লেখ্য, মাশুকুল ইসলাম রাজিব দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের রাজনীতিতে সক্রিয়। তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবনে তিনি তোলারাম কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন এবং পরবর্তীতে জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্বও পালন করেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও সাংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ শহর ও আশপাশের এলাকার পরিকল্পিত উন্নয়ন, আবাসন, অবকাঠামো নির্মাণ এবং নগর ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে থাকে। ফলে সংস্থাটির চেয়ারম্যান পদটি স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park