1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের ঈদুল আযহার শুভেচ্ছা এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদলের পক্ষ থেকে সাধারন সম্পাদক ফয়সালের ঈদুল আযহার শুভেচ্ছা

ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
নারায়ণগঞ্জ সদরের গোগনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব মসিনাবন্দ এলাকার সেমাই ফ্যাক্টরি সংলগ্ন মসজিদ গলি রাস্তায় ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিতকরণ, রাস্তা সংস্কার এবং সোলার স্ট্রিট লাইট স্থাপনের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ থেকে মুক্তির দাবি জানান।মানববন্ধনে বক্তারা বলেন,  পূর্ব মসিনাবন্দ(মসজিদ গলি)  একটি জনবহুল এলাকা হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিকটবর্তী এলাকা হলেও মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত স্থানীয় বাসিন্দারা। গোগনগর ইউনিয়নের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এলাকায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হয়নি বলেও অভিযোগ করেন তারা।বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় রাস্তাঘাট ডুবে যায় এবং সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ নেমে আসে। বিশেষ করে শিশু, নারী ও বৃদ্ধদের ভোগান্তি সবচেয়ে বেশি। জমে থাকা পানিতে ডেঙ্গু মশাসহ বিভিন্ন রোগব্যাধির ঝুঁকি বাড়ছে বলেও তারা উল্লেখ করেন।এছাড়া এলাকার রাস্তাগুলোর বেহাল অবস্থার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় এলাকাবাসীকে নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে চলাচল করতে হয়। তাই দ্রুত রাস্তা সংস্কার এবং গুরুত্বপূর্ণ স্থানে সোলার স্ট্রিট লাইট স্থাপনের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এসময় বক্তারা বলেন, “জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।” মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত দাবি বাস্তবায়নের জন্য
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park