ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ও ট্যাংকলরী শ্রমিক ফেডারেশন কেন্দ্রিয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে গতকাল ২৮ ফেব্রুয়ারী শনিবার ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল পদ্মা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলটি ট্যাংকলরী মালিক-শ্রমিকদের মিলন মেলায় পরিনত হয় যা সকলের নজর কাড়ে। শুধু ট্যাংকলরী মালিক-শ্রমিকই না, ইফতার মাগফিলে বিএনপি, যুবদল, শ্রমিকদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর স্থানীয বিএনপি নেতাকর্মী এবং ট্যাংকলরী মালিক শ্রমিকদের একসাথে হওয়া গোদনাইলের রাজনীতিতে নতুন দিগন্তের সুচনা করেছে বলে এলাকাবাসী জানায়।
গোদনাইল বার্মাশীল ট্যাংকলরী টার্মিনালে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল পদ্মা শাখার আহবায়ক আলহাজ¦ জাহিদ হোসেন। ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির সভাপতি আলহাজ¦ আব্দুল মতিন মুন্সী, সাধারন সম্পাদক রেজাউল করীম রেজা, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য অকিল উদ্দিন ভুইয়া, মহানগর শ্রমিকদলের সংগ্রামী আহবায়ক এসএম আসলাম, ট্যাংকলরী অনার্স এসোসিয়েশন গোদনাইল পদ্মা শাখার কার্যকরী সভাপতি সাইজুদ্দিন মাদবর, সভাপতি ফজলুল হক মনি, নাসিক ৬নং ওয়ার্ড শ্রমিকদলের আহবায়ক সালাউদ্দিন মিয়া, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক মনির হোসেন, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি কামাল হোসেন, মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক আক্তারুজ্জামান মৃধা, নাসিক ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন মিন্টু, নাসিক ৭নং ওয়ার্ড বিএনপি নেতা জাহাঙ্গির হোসেন, পদ্মা শাখার সাবেক সাধারন সম্পাদক ফারুক হোসেন, ফতুল্লার যমুনার ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন নেতা বাচ্চু মিয়া, ঢাকা বিভাগীয় ট্যাংকলরী মালিক সমিতির নেতা ইয়ার হোসেন, মোসলেহ উদ্দিন মুসলিম, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন নেতা আল-আমিন ভুইয়া, সজিব ভুইয়া, রাকিব ভুইয়া, হ্নদয়সহ আরো অনেকে। রাজনৈতিক নেতাকর্মী, ট্যাংকলরী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে উপস্থিত হয়ে প্রাণবন্ত করে তুলেন। দীর্ঘদিন পর ট্যাংকলরী মালিক-শ্রমিক একত্রিত হওয়ায় সকলের মধ্যে এক ভ্রাতৃত্বের বন্দর গড়ে উঠে। এ সময় মাহফিল অনুষ্ঠানের সভাপতি জাহিদ হোসেন বলেন, অনেক দিন ধরে আমরা একত্রিত হতে পারিনি। আজ ইফতার মাহফিল আমাদেরকে একত্রিত করেছে। এটা কোন রাজনৈতিক অনুষ্টান নয়। এটা আমাদের সংগঠনের অনুষ্টান। এখানে আমরা সকলেই সংগঠনের নেতা। আগামীতে যেকোন কর্মসূচী আমরা একত্রিত থেকে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক রেজাউল করীম রেজা বলেন, আজ ট্যাংকলরী মালিক শ্রমিক একত্রিত হয়ে ইফতার মাহফিলের আয়োজন করায় আমরা আয়োজকদের ধন্যবাদ জানাই। আগামী দিনে আমরা মালিক শ্রমিক একত্রিত হয়ে শ্রমিকদের সকল ধরনের দাবীদাবা আদায়ে এবং সরকারের উন্নয়নমুলক কাজে অংশীদার হবার আহবান জানান।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ