1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের ঈদুল আযহার শুভেচ্ছা এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদলের পক্ষ থেকে সাধারন সম্পাদক ফয়সালের ঈদুল আযহার শুভেচ্ছা

লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

মো. শওকত হোসেন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ডহরী তালতলা খালে চলাচলকারী নিষিদ্ধ বাল্কহেড থেকে চাঁদাবাজি ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। আজ (০৮ মে) শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার খেতেরপাড়া বাসস্ট্যান্ডের কাছে খিদিরপাড়া ইউনিয়ন বিএনপি এ সমাবেশ করেন। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আরিফুজ্জামান লাভলুর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য এম শুভ আহমেদ। বক্তারা বলেন, গত ১০ বছর পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে লৌহজং উপজেলা ব্যাপক ভাঙনের শিকার হয়েছে। ডহরী-তালতলা খালে চাঁদা আদায় করে নিষিদ্ধ বাল্কহেড চলাচলের সুযোগ দানকারীদের প্রশাসনের প্রতি গ্রেফতারের নির্দেশ দেন। বক্তারা বালু কাটার সাথে বিএনপির কেউ জড়িত থাকলে তাকে দল থেকে বহিষ্কার করার হুঁশিয়ার করেন। এ ছাড়া চাঁদাবাজি ও বালু উত্তোলনের সঙ্গে বিএনপি কিংবা সহযোগী সংগঠনের কেউ জড়িত থাকলে তাদের নিয়ে সাংবাদিকদের রিপোর্ট করার কথা বলেন। এমনকি অভিযুক্তরা বিএনপির নেতাকর্মীদের আত্মীয় হলেও তাদের ছাড় না দেওয়ার আহ্বান জানান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাদল হোসেন হাওলাদার, খিদিরপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আরিফুজ্জামান হাওলাদার লাভলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক তানভীর আহম্মেদ অভি, খিদিরপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শান্ত পাঠান, যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বেপারী।#

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park