1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

লৌহজংয়ে যৌথবাহিনীর অভিযান, পিস্তল,গুলি, মাদকসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
মুন্সীগঞ্জের লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে ‘বুলেট গ্যাং’ গ্রুপের প্রধান নুরুল আমিন বুলেট (৩৭) এবং তার সহযোগী সুকুমার হাওলাদার (৩৮) নামে দুইজনকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ফেনসিডিল- ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে৷
আজ শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার মেদেনীমন্ডল ইউনিয়নের যশলদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ সময় উদ্ধার হয়- একটি ৭.৬৫ মি.মি. টিটি-৩৩ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ৫ কেজি গাঁজা, ৫০ গ্রাম হেরোইন, ৫০ গ্রাম আফিম, ১৪ পিস ফেনসিডিল, ৮টি মোবাইল ফোন, ২টি দেশীয় ধারালো অস্ত্র এবং মাদক বিক্রির নগদ ১৪ হাজার টাকা।
সূত্রে জানা যায়, সহিংসতা ও নাশকতামূলক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে যৌথ বাহিনীর নিয়মিত তল্লাশি অভিযানের অংশ হিসেবে লৌহজংয়ের যশলদিয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় তাদেরকে আটক করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত দুইজনসহ উদ্ধারকৃত সব সামগ্রী আইনগত প্রক্রিয়ার জন্য পদ্মা সেতু উত্তর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।##
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park