1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সংবর্ধনা জানিয়েছেন নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের নেতারা সভাপতি এনামুল হক খন্দকার স্বপন এবং সাধারন সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের নেতৃত্বে শত শত কৃষকদলের নেতাকর্মীরা বিভিন্ন পোষাকে হাতে ধান ও ফুল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংবর্ধনা প্রদান করেন। বিভিন্ন শ্লোগান দেন সাধারন সম্পাদক ফয়সাল। এ সময় বাসের ভেতর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের ভালোবাসার জবাব দেন প্রধানমন্ত্রী। গতকাল শনিবার (১৬ মে) সকালে তারেক রহমান চাঁদপুরের উদ্দেশে ঢাকা ছাড়ার পর মহাসড়কের সাইনবোর্ড, শিমরাইল মোড়, কাঁচপুর সেতু, মোগরাপাড়া, মদনপুর, বৈদ্যেরবাজার ও মেঘনাঘাট এলাকায় পৃথকভাবে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় সাইনবোর্ড থেকে শিমরাইল মোড় পর্যন্ত নেতাকর্মীদের নিয়ে সংবর্ধনায় অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। অন্যদিকে মদনপুর এলাকায় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তারেক রহমানকে স্বাগত জানান। একই এলাকায় নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদও দলীয় নেতাকর্মীদের নিয়ে সংবর্ধনায় অংশ নেন। সোনারগাঁ এলাকায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতি দেখা যায়। অনেককে ব্যানার, ফেস্টুন ও ফুল নিয়ে অবস্থান করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park