1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের ঈদুল আযহার শুভেচ্ছা এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা

লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে ৭৮টি প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকাদের মাঝে বিদ্যালয় ভিত্তিক এ খেলা অনুষ্ঠিত হয়।
আজ (২৫ এপ্রিল) শনিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথভাবে এ টুর্নামেন্টের আয়োজন করেন।
এতে ফলপাকড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজয় করেন কোরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পরে নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-১ গোলে পরাজয় করেন গোয়ালীমান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার তুলে দেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এড্যাভোকেট আব্দুস সালাম আজাদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এনায়েত উল্লাহ্, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, সালাম মোল্লা, ওমর ফারুক অবাক, আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা, বাদল হোসেন হাওলাদার, সাগর হোসেন বেপারী, কামাল ঢালী, আতাউর রহমান খান, মুক্তার হোসেন খান, তারেক খান, ওমর ফারুক রাসেল, তানভীর আহমেদ অভি প্রমুখ।#

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park